জুনিয়র চিকিৎসকদের নবান্নে ডাকলেন মুখ্যসচিব, আজ সন্ধ্যায় বৈঠক

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ইমেলের প্রত্যুত্তর দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। আলোচনায় বসার জন্য সময় ঠিক করলেন তিনি। আন্দোলনকারীদের নবান্নে যেতে বার্তা পাঠানো হল। আজ বুধবার সন্ধ্যায় নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক হবে।

কর্মবিরতি প্রত্যাহার করেননি জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি সম্পূর্ণভাবে মানা হয়নি। এই কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। সেই হিসেবে এবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন তাঁরা। মুখ্যসচিবকে বুধবার সকালে ইমেল করা হয়েছিল। তারই বার্তা পাঠিয়েছেন মুখ্যসচিব।

Nabanna student

আজ বুধবারই জুনিয়র চিকিৎসকদের নবান্ন যেতে বলা হয়েছে। ৩০ জনের প্রতিনিধি নবান্নে বৈঠকের সময় উপস্থিত থাকতে পারবেন। সন্ধ্যা সাড়ে ছটায় বৈঠক শুরু হবে। ছটা বেজে ১৫ মিনিটের মধ্যে জুনিয়র চিকিৎসকদের নবান্নে উপস্থিত হতে বলা হয়েছে। নবান্ন সভাঘরে ওই বৈঠক হবে। ইমেল বার্তায় এই বিষয় মুখ্যসচিব জানিয়েছেন।

রাজ্যে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হাওড়া হুগলি, বর্ধমানের বিভিন্ন অংশে জল ঢুকেছে। পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা প্লাবিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গত এলাকায় পৌঁছতে শুরু করেছেন।

সোমবার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী এই বিপর্যয় সম্পর্কে আগাম সতর্ক করেছিলেন। সেই সময় তিনি জুনিয়র চিকিৎসকদের কাছেও বার্তা দিয়েছিলেন। দুর্গত মানুষদের চিকিৎসার প্রয়োজন হতে পারে। সেজন্য তাদের কথা ভেবে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিন। এই অনুরোধ মুখ্যমন্ত্রীর তরফ থেকে করা হয়।

এদিনের ইমেলে মুখ্যসচিবও সেই ইঙ্গিত রেখেছেন। বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা ও জুনিয়র চিকিৎসকদের দাবি বিবেচনার জন্য টাস্ক ফোর্স গঠন হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই টাস্ক ফোর্স তৈরি হয়েছে। সেই কথার পাশাপাশি বন্যার বিষয়ও উল্লেখ করেছেন মুখ্যসচিব। বৃহত্তর স্বার্থে আন্দোলন তুলে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে অনুরোধ করা হয়েছে আরও একবার। এদিন বৈঠকে টাস্ক ফোর্সের সদস্যরাও উপস্থিত থাকবেন৷ এই কথা ইমেলে লেখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+