RG Kar Case: আসল ক্রাইম সিন সেমিনার রুম নয়! আরজি করকাণ্ডে চাঞ্চল্যকর কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্ট

RG Kar case: আরজি কর খুন ও ধর্ষণকাণ্ডে নতুন মোড়। কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্টে (CFSL Report) মিলল চাঞ্চল্যকর তথ্য। ৯ অগাস্ট আরজি করের সেমিনার হলে (Seminar Hall) মিলেছিল নির্যাতিতার দেহ। ফরেনসিক রিপোর্টে (Forensic Report) দাবি সেমিনার হলে আদতে কিছুই হয়নি। অপরাধস্থল (Crime Scene) অন্য কোথাও হতে পারে বলে বিস্ফোরক দাবি করা হয়েছে রিপোর্টে।

আরজি করের জরুরি বিভাগের থার্ড ফ্লোরে সেমিনার রুমে মিলেছিল তরুণী চিকিৎসকের দেহ। ফরেনসিক রিপোর্টে দাবি, সেখানে নির্যাতিতার কোনও প্রতিরোধের চিহ্নই মেলেনি। এমনকি যে কাঠের পাটাতনের উপর তাঁর দেহ শোয়ানো ছিল, সেখানেও কোনও ধস্তাধস্তির চিহ্ন নেই।

rg kar

১২ পাতার ওই ফরেনসিক রিপোর্ট অকুস্থল নিয়েই বড় প্রশ্ন তুলে দিল। রিপোর্টের দাবি অনুযায়ী, সেমিনার হল আসল অপরাধস্থল নয়। তবে কি অন্য কোথাও ধর্ষণ ও খুনের পর দেহ এনে রাখা হয়েছিল সেমিনার রুমে? সেই প্রশ্নই ফের উসকে দিল কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট। পি কে মহাপাত্রর নেতৃত্বে পাঁচ সদ্যসের প্রতিনিধি দল ওই রিপোর্ট তৈরি করেছেন।

আরজি করের সেই সেমিনার রুমে গিয়ে নমুনা সংগ্রহ করেছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ছেঁড়া কাপড়, চুল ,মোবাইলের ব্যাক কভার ও ছেঁড়া কাগজপত্র উদ্ধার হয়েছিল সেমিনার রুম থেকে। যে ম্যাট্রেসে নির্যাতিতার দেহ ছিল, সেখান থেকেও উদ্ধার হয় লম্বা চুল। জানা গিয়েছে, কেন্দ্রীয় ফরেনসিক টিমে ছিলেন একজন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ ও ২ জন চিত্র বিশ্লেষকও।

৯ অগাস্ট সেমিনার রুমে দেহ উদ্ধার হয়েছিল চিকিৎসক তরুণীর। তদন্তে নেমে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছিল কলকাতা পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্তভার পায় সিবিআই। ১৪ অগাস্ট ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনার ৫ দিন পরে গিয়েও একাধিক নমুনা সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। তার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়েই অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার রয়েছে ওই মামলার শুনানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+