RG Kar Case: আরজি করকাণ্ড ‘ভয়ঙ্কর’! চিকিৎসকদের ধর্নায় অনুমতি দিয়ে বললেন বিচারপতি, ফের মুখ পুড়ল রাজ্যের
RG Kar Case: আরজি কর মামলায় সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও অভিজিত মণ্ডলের জামিনের বিরোধিতায় ধর্মতলায় ধর্না (Dharna) অবস্থানে বসেছিলেন চিকিৎসকরা। পুলিশি অনুমতি না মিললেও হাইকোর্ট (Calcutta High Court) ধর্না চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। পাল্টা সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সোমবার সেখানেও ধাক্কা খেল রাজ্য।
সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও হার রাজ্যের। চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ (Doctor Protest) নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আরজি করের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয় এবং ভয়ংকর বলে মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের।

ধর্মতলায় ধর্নায় চিকিৎসকদের আবেদন অনুযায়ী ১০০ জন চিকিৎসক ধর্নাস্থলে থাকতে পারবেন। ২৫ তারিখ অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা আদালতে জানাবে চিকিৎসক সংগঠন। ২০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে অবস্থান বিক্ষোভের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।
"২৪ এবং ২৫ ডিসেম্বর কর্মসূচি থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিক আদালত। তার পরিবর্তে ২৭ এবং ২৮ ডিসেম্বর বাড়িয়ে দেওয়া হোক।" এদিন হাইকোর্টে সওয়াল করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। "সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই চার্জশিট না দেয় তাহলে ডোরিনা ক্রসিংয়ে কেন ? সিবিআই অফিসে যাক, সুপ্রিম কোর্টে আবেদন করুন," সওয়াল রাজ্যের।
মামলাকারীদের হয়ে পাল্টা সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। "যদি কর্মসূচিতে লোক আসে, তাহলে রাজ্যের অসুবিধা কোথায় ? আদালতের নির্দেশে গার্ড রেল দেওয়া আছে। সবাই গার্ড রেলের মধ্যেই আছে। পথচারীদের কোনো অসুবিধা বা যানজট হচ্ছে না," সওয়াল বিকাশরঞ্জন ভট্টাচার্যের।
সওয়াল-জবাবে চিকিৎসকরা জানান, "মানুষ বড়দিনে পার্কস্ট্রিটে যায়, কখনই ডোরিনা ক্রসিংয়ের দিকে আসে না। কিছু রাজনৈতিক দলের কর্মসূচি হলে রাজ্য এই প্রশ্ন তোলে না।" শান্তিপূর্ণ আন্দোলনের জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন চিকিৎসকরা। সব শুনে তাদের ধর্না চালিয়ে নিয়ে যেতেই অনুমতি দেন হাইকোর্টের বিচারপতিদ্বয়।












Click it and Unblock the Notifications