আরজি কর কাণ্ড: সঞ্জয় নামতেই আদালত চত্বরে হর্ন বাজাতে শুরু করল পুলিশ

শিয়ালদহ আদালতে আরজি কর খুন ও ধর্ষণ মামলার রুদ্ধদ্বার বিচারপর্বের শুনানি চলছে। সোমবার আদালতের বাইরে দেখা গেল ভিন্ন ছবি৷ পুলিশ ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়কে নিয়ে এসেছিল আদালতে। সেই সময় দেখা গেল গাড়িতে জোরে চাপড় মারতে৷ এছাড়াও সজোরে হর্ন বাজানো চলতে থাকে৷

সোমবার শিয়ালদহ আদালতে এই ঘটনা দেখা গিয়েছে৷ পাশাপাশি ফিরে এসেছে এক সময়ের পুরনো স্মৃতি৷ কলকাতা পুলিশ এক সময় কুণাল ঘোষকে আদালতে নিয়ে যাওয়া - আসার সময় এমন আচরণ করত। কিন্তু এবার পুলিশ সেই আচরণ করল কেন?

kolkata polce

সোমবার শিয়ালদহ আদালতে ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়। আরজি কর ঘটনার রুদ্ধদ্বার শুনানি চলছে প্রতিদিন। সঞ্জয় রায় এর আগে বিস্ফোরক মন্তব্য করেছিল আদালতের বাইরে। সাংবাদিকদের উদ্দেশ্যে একাধিক মন্তব্য ছুঁড়ে দিয়েছিল সে।

সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে। তিনি কোনও দোষ করেননি। কলকাতা পুলিশের তরফ থেকে তাকে চুপ করে থাকতে বলা হয়েছিল। এই দাবি জোর গলায় করেছিলেন ধৃত সঞ্জয় রায়। শুধু তাই নয়, তার মুখে শোনা যায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম। তাহলে কি কলকাতা পুলিশ গোটা ঘটনায় সঞ্জয় রায়কে বলির পাঁঠা করেছে? সেই প্রশ্ন উঠে আসতে থাকে।

তারপর থেকেই কলকাতা পুলিশ আরও আঁটোসাটো ব্যবস্থা করে আদালত চত্বরে৷ সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া আসার পথে কোনও সাংবাদিক যাতে প্রিজন ভ্যানের সামনে আসতে না পারে, সেই ব্যবস্থা করা হয়। সঞ্জয় রায় যাতে কোনও কথা বলতে না পারে, সেদিকে নজর দেওয়া হচ্ছিল। আরও বাড়ানো হয় পুলিশের সংখ্যা।

তারপরেও সঞ্জয় চিৎকারের মাধ্যমে তার বক্তব্য রাখার চেষ্টা করে। সেজন্য এবার আরও সতর্ক হয়েছিল কলকাতা পুলিশ। শিয়ালদহ কোর্টে সঞ্জয়কে নিয়ে আসা হয়। গাড়ি থেকে নামানোর সময় সজোরে হর্ন বাজানো হতে থাকে। এছাড়াও গাড়িতেও চাপড় মারা হয় সশব্দে। এই শব্দের মধ্যেই দ্রুত আদালতের ভিতরে সঞ্জয়কে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে তিনি আর কোনও বক্তব্য ছুঁড়ে দিতে পারেননি বাইরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+