RG Kar Case Verdict: রবিবার জেলে ক্যারম খেলে হালকা মেজাজেই ঘুরল সঞ্জয়! 'অভয়া'র বাবা-মা বললেন...
RG Kar Case Verdict: আমাদের বিশ্বাস কঠোর থেকে কঠোর শাস্তির ঘোষণা করবেন বিচারক। এমনটাই জানালেন অভয়ার বাবা-মা। আর কিছুক্ষণ বাদেই আরজি করে নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয়ের সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত। ইতিমধ্যে প্রেসিডেন্সি জেল থেকে কোর্ট লক আপে নিয়ে আসা হয় সিভিক ভলান্টিয়ারে। যা খবর, দুপুর সাড়ে ১২ টার আগে শুরু হবে শুনানি।
আর তার আগে বিচারকের রায় (RG Kar Case Verdict) নিয়ে আশাবাদী হলেও ফের একবার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন অভয়ার বাবা-মা।

তাঁরা জানান, আদালত সবকিছু শুনেছেন। আমাদের বিশ্বাস কঠোর থেকে কঠোর শাস্তি দেবেন বিচারক। এমনকি আমাদের আবেদনও রায়ের কপিতে উল্লেখ থাকবে বলেও এদিন জানান অভয়ার বাবা। তবে কি থাকতে পারে সে বিষয়টি স্পষ্ট না করলেও তিনি বলেন, বিকেলে রায়ের কপি পাওয়া যাবে তখন দেখা যাবে।
তবে তদন্ত প্রক্রিয়া নিয়ে এদিন ফের একবার প্রশ্ন তুলেছেন। অভয়ার মা বলেন, অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। যে মহিলা আমাদের ফোন করে বলল তাঁকে কোনও জেরা করা হল না। এমনকি ঘটনার দিন অভয়ার সঙ্গে যে চারজন ছিল আর কেন তাঁদের জেরা করা হল না? তা নিয়েও প্রশ্ন পরিবারের। তাঁদের কথায়, একজনের মৃত্যু হয়ে গেল বাকিরা সবাই সাধু তা তো ঠিক নয়। খুব শীঘ্রই সমস্ত অপরাধীর নাম সামনে আসবে বলেও এদিন মন্তব্য করেন অভয়া বাবা।
অন্যদিকে রায় ঘোষণার আগের দিন জেলে হালকা মেজাজে সঞ্জয় ছিলেন বলে খবর। শনিবার দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁর চোখেমুখে বেশ কিছুটা হতাশা ধরা পড়েছিল। তুলনামূলক চুপচাপই ছিলেন। তবে রবিবার সকাল থেকে অস্বাভাবিক ছিল চোখে ধরা পড়েনি সঞ্জয়ের। এমনটাই জেল সূত্রে খবর।
শুধু তাই নয়, তেমন তাপ-উত্তাপ চোখে পড়েনি বলেও প্রেসিডেন্সি জেল সূত্রে খবর। উলটে । প্রেসিডেন্সি সংশোধনাগারে অন্যান্য দিনের মতোই ছিল সে। সময় ধরে খাবার খেয়েছে। হালকা মেজাজে ঘুরে বেরিয়েছে। এমনকি ক্যারমও সে খেলেছে বলে দাবি ওই সূত্রের।
তবে রবিবার গোটা দিনই সঞ্জয়কে জেলের কর্তব্যরত পুলিশ আধিকারিকরা নজরে রেখেছিলেন বলে জানা যায়। বলে রাখা প্রয়োজন, শনিবারের মতো আজ সোমবার সকাল থেকে একেবারে কড়া নিরাপত্তার মোড়কে শিয়ালদহ আদালত চত্বর। একেবারে ত্রীস্তরিয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications