শহরের অবৈধ নির্মাণ গুলি ভাঙতে এবার মাঠে নামছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তারা
কলকাতা পুরসভা অবৈধ নির্মাণ গুলি ভেঙে ফেলার কথা আগেই ঘোষণা করেছিল। কিন্তু সেসবে কর্ণপাত করেনি অবৈধ নির্মাণকারীরা। পুরসভা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেলে ঘুরিয়ে আক্রমণ করা হয়েছে পুরকর্মীদের উপর। তাই এবার কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগ বাড়তি সতর্কতা নিচ্ছে এই সমস্ত অবৈধ নির্মাণ গুলি ভাঙার ক্ষেত্রে। সূত্রের খবর, কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে এবার ভাঙা হবে শহরের অবৈধ নির্মাণ গুলি। এই মুহূর্তে শহরে অবৈধ নির্মাণের সংখ্যা ১৫০০টি।

কলকাতা পুরসভা সূত্রে খবর, কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কলকাতা বিল্ডিং বিভাগের আধিকারিকরা মিলিত ভাবে একটি দল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। মহানগরীতে অবৈধ বাড়ি গুলি ভাঙার সময় এই দলের কর্মকর্তারা শারীরিক ভাবে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। কলকাতা পুরসভার কর্মীরা যখন বাড়ি ভাঙার কাজ চালাবেন, তখন তাদের উপর যাতে কোনও রকম আক্রমণ না নেমে আসে, সেই বিষয়টিও নিশ্চিত করবেন এই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা।
কলকাতা পুরসভার এক উচ্চপদস্থ আধিকারিক এ বিষয়ে বলেন, "এরকম অনেক উদাহরণ আছে যেখানে বাড়ি ভাঙার কাজে বাধা দিতে আমাদের দলের লোকেদের ভয় দেখানো হয়েছে। তাই অবসর প্রাপ্ত পুলিশ কর্তাদের সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমার মনে হয় এই সব পুলিশ আধিকারিকদের দক্ষতা আরও কাজে লাগবে। তারা আরও কার্যকর ভাবে এই সমস্ত ঘটনার মোকাবিলা করতে পারবে।"
তিনি আরও বলেন, "বর্তমানে অবৈধ নির্মাণ সংক্রান্ত তদারকির জন্য ৩০ জন কর্মকর্তা রয়েছেন। কিন্তু দিন দিন এত অনিয়মের অভিযোগ বেড়ে যাওয়ায় আরও ৩৫জনকে নিয়োগ করা হবে।"
মেয়র ফিরহাদ হাকিম আগেও অনেকবার বলেছিলেন, "অবৈধ নির্মাণ গুলি নগরীতে একটা দীর্ঘস্থায়ী রোগ হয়ে দাঁড়াচ্ছে।" এই রোগ নির্মূল করতে ফিরহাদ হাকিম সমস্ত অবৈধ নির্মাণ গুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহকারী ও সহ-সহকারী ইঞ্জিনিয়ারদের প্ৰয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ওই অবৈধ নির্মাণকারীদের বিরুদ্ধে এফআইআর পাওয়ার পর সেই কর্তব্যরত পুলিশ আধিকারিক দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্রধান কার্যনির্বাহী অধিকর্তাকে(ডিরেক্টর জেনারেল) সেই বিষয়ে অবগত করবেন। তারপর সেই অবৈধ বাড়ি ভাঙার ব্যাপারে পুরকমিশনার গোটা বিষয়টি নিজের তত্ত্বাবধানে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
তবে এই প্রসঙ্গে মেয়র বলেন, "এই সমস্ত অবৈধ নির্মাণ গুলির ক্ষেত্রে জনগণকে আগেই সচেতন করা হয়েছিল। আমরা শহরের যে কোনও জায়গায় যদি কোনও অবৈধ নির্মাণ নজরে আসে তাহলে তার সামনে প্রথমেই একটা বোর্ড লাগিয়ে জানিয়ে দেবো যে এটি অবৈধ, এবং তা পৌরসভার তত্ত্বাবধানের আছে।












Click it and Unblock the Notifications