বউবাজারে বিপজ্জনক বাড়ির বারান্দা ভেঙে নিচে পড়লেন ২ মহিলা, জখম ৫

বউবাজারে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে বহুতল বাড়ির একাংশ ভেঙে গুরুতর জখম হলেন পাঁচজন। বারান্দা ভেঙে নিচে পড়ে যান দুই মহিলা। তিনজন দাঁড়িয়েছিলেন ওই বাড়ির নিচেই। তাঁদের উপরই ভেঙে পড়ে বারান্দাটি।

কলকাতা, ২৮ জানুয়ারি : বউবাজারে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে বহুতল বাড়ির একাংশ ভেঙে গুরুতর জখম হলেন পাঁচজন। বারান্দা ভেঙে নিচে পড়ে যান দুই মহিলা। তিনজন দাঁড়িয়েছিলেন ওই বাড়ির নিচেই। তাঁদের উপরই ভেঙে পড়ে বারান্দাটি। জখম পাঁচজনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

বিপজ্জনক বাড়ি হিসেবে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ভেঙে ফেলা হয়নি ভগ্নপ্রায় পুরনো বাড়িটি। দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যান মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকার্যের তদারকি করেন। খোঁজখবর নেন কেন, এই বাড়িগুলি ভেঙে ফেলার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে পুরসভা আরও কঠোর হবে বলেও জানান তিনি।

বউবাজারে বিপজ্জনক বাড়ির বারান্দা ভেঙে নিচে পড়লেন ২ মহিলা, জখম ৫

শনিবার সকাল সাড় দশটা নাগাদ দুই মহিলা বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলেন। প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের ওই পুরনো বাড়িতে তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। মহিলাদের নিয়ে বারান্দাটি ভেঙে পড়ে রাস্তার উপর। ওই বারান্দার নিচেই দাঁড়িয়েছিলেন তিনজন যাত্রী। তাঁরা চাপা পড়ে যায় বাড়ির ভগ্নাবশেষে।

এই ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকার্যে হাত লাগান। পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর দেওয়া হয় পুলিশকে। খবর যায় পুরসভাতেও। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরসভা বাড়িটি ভেঙে ফেলার ব্যাপারে নির্দেশ দিয়েছে। কারণ ওই বাড়িতে যে কোনও মুহূর্তে ঘটতে পারে আরও বিপজ্জনক দুর্ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+