রেড রোডে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ রাজ্যপালের! উপস্থিত মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও
প্রজাতন্ত্র দিবসে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রেডরোডে। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন।
প্রজাতন্ত্র দিবসে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রেডরোডে। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। আগাগোড়া সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেডরোডে মুখ্যমন্ত্রী
এদিন নির্দিষ্ট সময়েই রেডরোডে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেঁটেই অনুষ্ঠান মঞ্চের দিকে যান তিনি। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব, কলকাতার নগরপাল। সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল। আগাগোড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।
|
মুখ্যমন্ত্রীর বার্তা
প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যপালের বার্তা
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বার্তা পাঠিয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বার্তায় তিনি বলেছেন, যাঁদের নিঃস্বার্থ ত্যাগে দেশ তৈরি হয়েছে, তাঁদের স্বপ্ন সফল করার দায় আমাদের।












Click it and Unblock the Notifications