Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডানলপ ব্রিজে শুরু মেরামতির কাজ! নদিয়ার দিক থেকে আসা গাড়ি শহরে আসছে ঘুর পথে

ডানলপ ব্রিজের স্তম্ভে মেরামতির কাজ শুরু হওয়ার পর সোমবার প্রথম কাজের দিন। বিভিন্ন জায়গায় যানজটের আশঙ্কা তৈরি হয়েছে।

ডানলপ ব্রিজের স্তম্ভে মেরামতির কাজ শুরু হওয়ার পর সোমবার প্রথম কাজের দিন। বিভিন্ন জায়গায় যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। কেননা বন্ধ থাকবে বিটি রোডের একাংশ। মাধ্যমিকের আগে, অর্থাৎ ৫ ফেব্রুয়ারি মধ্যে সংস্কারের কাজ শেষ করা হবে বলে জানানো হয়েছে। ১২ নম্বর স্তম্ভের মেরামতির পর এই সেতুর আরও দুটি স্তম্ভের মেরামতির কাজ করা হবে।

ডানলপ ব্রিজে শুরু মেরামতির কাজ! নদিয়ার দিক থেকে আসা গাড়ি শহরে আসছে ঘুর পথে

সূত্রের খবর অনুযায়ী ডানলপ ব্রিজের ১২ নম্বর স্তম্ভের বিয়ারিং কিছুটা সরে গিয়েছে। বিয়ারিং-এর ওপর স্টিলের গার্ডার থাকায় সেটি অবস্থানও পুনরায় ঠিক করতে হবে। ১২ নম্বর স্তম্ভ রয়েছে বিটি রোডের কলকাতামুখী রাস্তার ওপরে। কাজের জন্য স্তম্ভের নিচের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় কলকাতা থেকে
ব্যারাকপুর যাওয়ার রাস্তাকে দুভাগ করে দিয়ে যানবাহন চালানো হচ্ছে। ইতিমধ্যেই ব্রিজের নিচে থাকা ডিভাইডার একাধিক জায়গায় ভেঙে দেওয়া হয়েছে।

ডানলপ ব্রিজে শুরু মেরামতির কাজ! নদিয়ার দিক থেকে আসা গাড়ি শহরে আসছে ঘুর পথে

যানজটের সমস্যা কমাতে উত্তর দিক অর্থাৎ নদিয়ার দিক থেকে আসা ভারী গাড়িগুলিকে কল্যাণী ঈশ্বর গুপ্ত সেতু দিয়ে হুগলি হাওড়া হয়ে শহরে প্রবেশের বন্দোবস্ত করা হয়েছে।

ডানলপ ট্রাফিক গার্ডের ওসি রঞ্জন রুদ্র জানিয়েছেন, তাঁর চেষ্টা করছেন, যাতে যানজট না হয়। তাঁর আশা মানুষ অভ্যস্ত হয়ে যাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+