চিকিৎসা না হওয়ার অভিযোগ, ডেঙ্গি রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা বাঙ্গুরে
চিকিৎসা না পেয়ে ডেঙ্গি রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল টালিগঞ্জের এম আর বাঙ্গুর হাসপাতালে। এসএসকেএম থেকে ডেঙ্গির রোগীকে বাঙ্গুরে পাঠানো হয় বলেও অভিযোগ।
চিকিৎসা না পেয়ে ডেঙ্গি রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল টালিগঞ্জের এম আর বাঙ্গুর হাসপাতালে। এসএসকেএম থেকে ডেঙ্গির রোগীকে বাঙ্গুরে পাঠানো হয় বলেও অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চারু মার্কেট এলাকার যুবক বিশ্বনাথ পাড়িয়া দিন কয়েক ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গি ধরা পড়ে বলে জানিয়েছিলেন আত্মীয়রা। অবস্থা খারাপ হওয়ায় বিশ্বনাথকে শনিবার ভোরে প্রথমে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। তবে সেখান থেকে তাঁকে এমআর বাঙ্গুরে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিশ্বনাথ পাড়িয়ার আত্মীয়রা তাঁকে প্রথমে এমআর বাঙ্গুরের এমারর্জেন্সিতে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বিশ্বনাথ পাড়িয়ার। বারবার বলা সত্ত্বেও চিকিৎসকরা চিকিৎসা করেননি বলে অভিযোগ। এসএসকেএম থেকে বাঙ্গুরে নিয়ে যাওয়া হলেও, সেখান থেকে বিশ্বনাথকে বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন পরিজনরা।

বিশ্বনাথ পাড়িয়ার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চারুমার্কেট এলাকা থেকে পরিজন ও বন্ধুরা হাসপাতালে ভিড় করতে থাকেন। চিকিৎসায় গাৎিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান তাঁরা। এমারজেন্সির চিকিৎসকদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন মৃতের পরিজনরা।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় চারুমার্কেট থানার পুলিশ। আশপাশের থানা থেকেও পুলিশ যায়। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান মৃতের পরিজনরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মৃতের পরিজনদের অভিযোগ, এক হাসপাতাল থেকে অন্য় হাসপাতালে নিয়ে যেতে গিয়েই প্রচুর সময় নষ্ট হয়েছে। বাঙ্গুর হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত এই রোগীকে একাধিকবার নিয়ে যাওয়া হলেও, সঠিক চিকিৎসা হয়নি বলে অভিযোগ। শনিবার সকালে রোগী মৃত্যুর পরেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications