‘দিদিকে বলো’ অভিযানকে ঘিরে প্রকাশ্যে দ্বন্দ্ব তৃণমূলে, ভাঙড়ে বিধায়ক বনাম নেতা
‘দিদিকে বলো’ অভিযানকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল ভাঙড়ে। প্রকাশ্যেই দ্বন্দ্বে জড়ালেন ভাঙড়ের বিধায়ক-মন্ত্রী রেজ্জাক মোল্লা ও স্থানীয় প্রভাবশালী নেতা প্রাক্তন বিধায়ক আরাব
'দিদিকে বলো' অভিযানকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল ভাঙড়ে। প্রকাশ্যেই দ্বন্দ্বে জড়ালেন ভাঙড়ের বিধায়ক-মন্ত্রী রেজ্জাক মোল্লা ও স্থানীয় প্রভাবশালী নেতা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। ভাঙড়ে 'দিদিকে বলো' কর্মসূচিতে একে অপরকে নিশানা করলেন। পৃথক পৃথক প্রচার সেরে ফের বিব্রত করলেন দলকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিধায়ক-নেতাদের জনসংযোগের বার্তা দিয়েছেন। 'দিদিকে বলো' অভিযানের প্রচার ও নম্বর এবং ওয়েবসাইট সম্বলিত কার্ড বিতরণ অনুষ্ঠান চলছে। সেই প্রচার অনুষ্ঠানে গিয়ে আরাবুলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন বিধায়ক-মন্ত্রী রেজ্জাক মোল্লা।
আরাবুলের অনুপস্থিতিতে তিনি 'দিদিকে বলো'র প্রচারের জন্য একটি কমিটিও করে দেন। সেই কমিটিতে কাইজার আহমেদ থেকে শুরু করে ওহিদুল, নান্নুর মতো স্থানীয় তৃণমূল নেতাদের রাখেন। কিন্তু আরাবুলকে রাখেননি। তারপরই পাল্টা তোপ দাগেন আরাবুল। তিনি বলেন, আমি এমন কোনও কমিটির কথা জানি না। আমি জেলা সভাপতির কথা শুনেই কাজ করছি। উল্লেখ্য, তিনি আলাদা প্রচার পর্ব সারেন 'দিদিকে বলো' কর্মসূচির।
এদিকে উত্তরবঙ্গের কোচবিহারে 'দিদিকে বলো' কর্মসূচিতে বেরিয়ে অস্বস্তিতে পড়তে হয় আর এক বিধায়ক-মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। মন্ত্রীর সামনেই দুই তৃণমূল সমর্থক বলেন, প্রাইমারি শিক্ষকের চাকরির জন্য ১৪ লক্ষ টাকা তাঁরা দিয়েছিলেন। কিন্তু কেউই তাঁরা চাকরি পাননি। টাকাও ফেরত পাননি। তা নিয়ে মন্ত্রীর সামনেই অসন্তোষ প্রকাশ করেন তৃণমূলী সমর্থক।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications