প্রধান বিচারপতির নির্দেশ উপেক্ষা করে হোলির ছুটি হাইকোর্টে, অনুপস্থিত অধিকাংশ আইনজীবীই

কলকাতা, ৬ মার্চ : প্রধান বিচারপতির আপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে হোলি উপভোগ করলেন আইনজীবীরা। শুক্রবার কাজ প্রায় বন্ধই রইল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির নির্দেশ সত্ত্বেও এলেন না অধিকাংশ আইনজীবীই। ফলে শুনানি বন্ধ রইল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার।

এর আগে হোলির দিনে ছুটি ঘোষণার বিরোধিতা করেন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। তবে হোলির দু'দিন আদালত বন্ধ রাখতে অনুরোধ যায় খোদ রাজ্য স্বরাষ্ট্র দপ্তর থেকে। অনুরোধ জানান স্বরাষ্ট্র সচিব। তবুও এদিন আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতির নির্দেশ উপেক্ষা করে হোলির ছুটি হাইকোর্টে


তাঁর সিদ্ধান্ত মেনে আজ হাইকোর্টে উপস্থিত হন সব বিচারপতিই। কিন্তু কর্মবিরতির সিদ্ধান্তে অটল বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। ফলে শুনানি বন্ধ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার।

শুক্রবার হোলির দিনে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীরা বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত টানা চার দিন টানা ছুটি উপভোগ করছেন। রাজ্য সরকারি কর্মীরা যদি ছুটি পেতে পারেন, তা হলে কলকাতা হাইকোর্ট কেন শুক্রবার খোলা থাকবে সেই প্রশ্ন তুলে বার অ্যাসোসিয়েশন ওই দিন ছুটি চেয়েছিল।

কিন্তু সেই অনুরোধ সরাসরি খারিজ করে দেন প্রধান বিচারপতি। তবে তাতে পিছু না হটে বার অ্যাসোসিয়েশন জানিয়ে দেয়, শুক্রবার আইনজীবীরা কাজে যোগ দেবেন না। সেইমতো সরকারের পাশে দাঁড়িয়েই আজ ছুটি নেন অধিকাংশ আইনজীবী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+