সিগন্যাল সমস্যা, অবরোধ! অফিস টাইমে জোড়া দুর্ভোগে বিপাকে নিত্যযাত্রীরা
দমদম স্টেশনের কাছে সিগন্যাল সমস্যার জেরে বিপাকে নিত্যযাত্রীরা। এই সমস্যার জেরে সকাল ৯.৪০ থেকে শিয়ালদহ বনগাঁ শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যার প্রভাব গিয়ে পড়ে আপ লাইনেও।
দমদম স্টেশনের কাছে সিগন্যাল সমস্যার জেরে বিপাকে নিত্যযাত্রীরা। এই সমস্যার জেরে সকাল ৯.৪০ থেকে শিয়ালদহ বনগাঁ শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যার প্রভাব গিয়ে পড়ে আপ লাইনেও। অফিস টাইমে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। অন্যদিকে, বামুনগাছি স্টেশনে মাঝেরহাট লোকালের রুট বদলের ঘোষণায় বিভ্রান্তি ছড়ায়। কিছুক্ষণের জন্য রেল অবরোধে সামিল হন যাত্রীরা।

অফিস টাইমে জোড়া দুর্ভোগ। প্রথমে সিগন্যালের সমস্যা। পরে রেল অবরোধ। সূত্রের খবর অনুযায়ী, প্রথম ঘটনাটি শুরু হয় সকাল ৯.৪০ নাগাদ। এর জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল সূত্রে জানা গিয়েছে, দমদম স্টেশনের কাছে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থায় আচমকাই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যার জেরে বনগাঁগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ডাউন লাইনের গণ্ডগোলের জের আপ লাইনে যায়। ডাউনের বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় আপলাইনেও ট্রেন দাঁড়িয়ে পড়ে। রেলের তরফে জানানো হয়, যুদ্ধকালীন তৎপরতায় সিগন্যাল মেরামতির কাজ চলছে।
এরইসঙ্গে বামুনগাছি স্টেশনে মাঝেরহাট লোকালের রুট বদলের ঘোষণার জেরে বিভ্রান্তি ছড়ায়। বেশ কিছুক্ষণের জন্য অবরোধে সামিল হন নিত্যযাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই অবশ্য অবরোধ তুলে নেওয়া হয়।












Click it and Unblock the Notifications