রেড রোড কাণ্ড : নয়াদিল্লিতে গ্রেফতার সাম্বিয়ার বন্ধু শানু

কলকাতা, ১৮ জানুয়ারি : শনিবার রাতে রেড রোড কাণ্ডের মূল অভিযুক্ত সাম্বিয়া সোহরাব গ্রেফতার হওয়ার পরে এদিন সকালে আর একটি সাফল্য পেল কলকাতা পুলিশ। এই ঘটনায় নয়াদিল্লি থেকে গ্রেফতার করা হল সাম্বিয়ার বন্ধু শানু ওরফে শাহনওয়াজ খানকে।

শানু ঘটনার সময় সাম্বিয়ার গাড়িতেই ছিল বলে দাবি করা হয়েছে। তবে এই বক্তব্যের সত্যতা এখনও স্পষ্ট নয়। ফলে সাম্বিয়া ও শানুকে একসঙ্গে বসিয়ে জেরা করা হবে বলে জানা গিয়েছে।

রেড রোড কাণ্ড : নয়াদিল্লিতে গ্রেফতার সাম্বিয়ার বন্ধু শানু

শানুকে এদিন দিল্লির তিসহাজারি আদালতে তোলা হবে। সেখানে তাকে রিম্যান্ডে কলকাতা আনার আবেদন জানানো হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে কলকাতায় এনে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।

এরপরে সাম্বিয়া ও শানুকে একসঙ্গে বসিয়ে জেরা করবে পুলিশ। তাতে ঘটনার সময় কে গাড়ি চালাচ্ছিল তা স্পষ্ট হবে। সাম্বিয়া একাই গাড়িতে ছিল নাকি জনি ও শানুও গাড়িতে ছিল তা জানা যাবে বলে মত পুলিশের।

প্রসঙ্গত, ঘটনার পর থেকেই সাম্বিয়ার মতো শানুও পলাতক ছিল। অন্যদিকে অপর এক বন্ধু জনিকেও এখনও ধরতে পারেনি পুলিশ। এছাড়া সাম্বিয়ার দাদা আম্বিয়া ও বাবা মহম্মদ সোহরাবও ঘটনার পর থেকে পলাতক। তাদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+