রেড রোড কাণ্ড : আদালতে সহজেই জামিন মহম্মদ সোহরাবের

কলকাতা, ২২ মার্চ : জানুয়ারি মাসে হওয়া রেড রোড কাণ্ড নিয়ে হইচই চাপা পড়ে গিয়েছে। এবার চুপিচুপি জামিন পেলে গেলেন এই ঘটনার মূল অভিযুক্ত সাম্বিয়া সোহরাবের বাবা মহম্মদ সোহরাব। ফলে ফের একবার প্রশ্ন উঠল পুলিশের ভূমিকা নিয়ে। [অডি গাড়িতে সে একাই ছিল, অবশেষে স্বীকারোক্তি সাম্বিয়ার]

গত ১৩ জানুয়ারি রেডরোডে সেনার কুচকাওয়াজের মহড়ায় গাড়ি ঢুকিয়ে দিয়ে অভিমন্যু গৌড় নামে এক সেনা জওয়ানকে পিষে মেরে ফেলে সাম্বিয়া সোহরাবের অডি গাড়ি।

রেড রোড কাণ্ড : আদালতে সহজেই জামিন মহম্মদ সোহরাবের

সেই ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে যান সাম্বিয়া, তার দাদা আম্বিয়া ও বাবা মহম্মদ সোহরাব সহ গোটা পরিবার। একইসঙ্গে সাম্বিয়ার দুই বন্ধু শানু ও জনিও বেপাত্তা হন। পরে সাম্বিয়া, শানু ও জনিকে গ্রেফতার করা হলেও লুক আউট নোটিশে তাকা মহম্মদ সোহরাবের টিকিটিও খুঁজে পাওয়া যায়নি।

পুলিশের সঙ্গে, কারও কারও মতে পুলিশের মদতে লুকোচুরি খেলার পরে গত মাসের ১৬ ফেব্রুয়ারি আদালতে আগাম জামিনের আবেদন করেন মহম্মদ সোহরাব।

এদিন ব্যাঙ্কশাল আদালতে হাজির হওয়ার কিছুক্ষণের মধ্যেই জামিন পেয়ে যান সোহরাব। ব্যক্তিগত দেড় হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয় তাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+