Red Road History: কলকাতার এই রাস্তায় নামত যুদ্ধ বিমান, এখন তার নাম কী জানেন?
শহর জুড়ে ছড়িয়ে রয়েছে ইতিহাস। রাজপথের গলিতে গলিতে ছড়িয়ে রয়েছে ইতিহাস। অনেকেই জানেন না কলকাতা শহরেও একটা সময়ে যুদ্ধ বিমান ল্যান্ড করত। আবার যুদ্ধ বিমান উড়ে যেত শহরের বুক দিয়েই। সেই রাস্তার এখন আমূল বদলে গিয়েছে। অনেকেই জানেন না সেকথা।
একটা সময়ে নাকি রেড রোডে যুদ্ধ বিমান অবতরণ করতে। আজ সেই রেড রোড দেখে বোঝার উপায় নেই সেটি একটা সময়ে যুদ্ধ বিমানের রানওয়ে ছিল। এখন সেখানে প্যারেড সহ একাধিক অনুষ্ঠান হয় ঠিকই কিন্তু যুদ্ধ বিমানের রানওয়ে সেটা অনেকেই জানেন না।

সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৯৪৭ সাল। জাপান তখন ব্রিটেনের প্রবল শত্রু। তাই জাপানের উপর হামলা করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনও একটি জায়গা যেখানে ব্রিিটশ শাসন রয়েছে সেখানে যুদ্ধ বিমানগুলি রাখার অত্যন্ত প্রয়োজন ছিল। সেখানে ঘাঁটি তৈরি করে জাপানের উপরে হামলা চালাতে চাইছিল ব্রিটেন।
কলকাতার উপরেও বোমাবর্ষণ হয়েছে সেসময়। একাধিক জাপানি যুদ্ধবিমান কলকাতায় বোমা বর্ষণ করেছে। কলকাতায় সেসময় ব্রিটিশদের তেমন কোনও যুদ্ধবিমানের ঘাঁটি ছিল না। সেটা ছিল ব্যরাকপুরে। কলকাতা থেকে তার দূরত্ব অনেকটাই ছিল। সেখান যেতে সরাসরি কাজ করতে কমান্ড পাঠাতে অনেকটাই দেরি হয়ে যেত। সেকারণে ব্রিটিশরা ঠিক করে রেসকোর্সের কাছে কোথাও তৈরি করা হবে রানওয়ে।
সেই সময় তৈরি হয়েছিল রেড রোড। যেটা সেময় যুদ্ধ বিমানের রানওয়ে হিসেবে ব্যবহার করা হতো। ১৯২০ সালে এটি তৈরি হয় চুন সুড়কি লাল মোড়াম দিয়ে। অনেকে মনে করেন লাল রঙের মাটি দিয়ে রাস্তাটি তৈরি হয়েছিল বলে সেটার নাম রেড রোড হয় পরবর্তীকালে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এই জায়গাটি সাজিয়ে তুলেছিল ব্রিটিশরাই। ১৯০০ সালের কাছাকাছি এটি রাস্তার রূপ পায়।

ব্রিটিশ আমোল থেকেই রেড রোড চত্ত্বরটি সেনাবাহিনীর নানা কাজে ব্যবহার করা হতো। শুধু যুদ্ধ বিমানেরক অবতরণ এবং টেক অফ নয় এখানে আশপাশের জঙ্গল পরিষ্কার করে সেনাবাহিনীর ঘাঁটি তৈরি করা হয়েছিল। ব্রিটিশ সেনারা এখানে প্যারেড করত। বন্দুক চালানো অভ্যাস করতে। ১৯১১ সালে প্রথম রেড রোডে প্যারেড হয়। সেটা ছিল রাজা পঞ্জম জর্জ এবং রানি মেরিকে স্বাগত জানাতে। ২৯২১ সালে আবার প্রিন্স অব ওয়েলসের অভ্যর্থনাতেও এই রেড রোডে প্যারেডের আয়োজন করা হয়েছিল। ১৯১০ সালে প্রথম ব্রিটিশ ভারতে এই রেড রোড থেকে টেক অফ করেছিল বিমান।












Click it and Unblock the Notifications