Recruitment Scam: কী লুকোতে চাইছেন, কেনই বা চাইছেন? ফের হাইকোর্টে ভৎসিত SSC
Recruitment Scam: কলকাতা হাইকোর্টে ফের একবার ভৎসিত এসএসসি! আপনারা কি লুকাতে চাইছেন এবং কেন লুকাতে চাইছেন? স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে উদ্দেশ করে প্রশ্ন বিচারপতির। যদিও সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আগামী সোমবার পর্যন্ত সময় দিল কলকাতা হাই কোর্ট।
আর সেদিনই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে বলে আদালত জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আগামী সোমবার ফের এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এসএসসি নিয়োগ সংক্রান্ত (Recruitment Scam) মামলার শুনানি চলছে।

মামলার শুনানিতে আজ শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের বোর্ডের সমস্ত সদস্যদের তলব করে আদালত। সেই মতো নির্দিষ্ট সময়ের মধ্যে এজলাসে উপস্থিত হন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ আরও দুই সদস্য। শুনানিতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় কমিশনের চেয়ারম্যানকে।
বিশেষ করে OMR স্ক্যান এবং মূল্যায়নকারি সংস্থা NYSA সংক্রান্ত একাধিক প্রশ্ন করেন বিচারপতি দেবাংশু বসাক। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জানান, আজকে এই প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কমিশনের কাছ থেকে নির্দিষ্ট করে উত্তর নিয়ে তারপর জানাতে হবে।
আর তাতে বেশ ক্ষুব্ধ হয় কলকাতা হাইকোর্ট। যখনই কোন প্রশ্নের উত্তর চাওয়া হবে তখনই সময় চাওয়া হচ্ছে! এভাবে মামলা এগোবে কি করে? এসএসসির আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি। তাতে পালটা আইনজীবী জানান, এই এজলাসে কিভাবে শুনানি হয় আপনি দেখছেন। ঠিক করে দাঁড়াবার মতো জায়গা থাকে না। শেষ চার পাঁচ দিন বসার মতো চেয়ার পাওয়া যায়নি। বাকিরা কি বক্তব্য রাখছেন, বা আদালত কি প্রশ্ন করছে ঠিক করে লিখব কি করে? - প্রশ্ন কমিশনের আইনজীবীর।
কি করা যাবে বলুন? আমরা জানি যে এই এজলাস ছোট। এসএসসি র মত বড় বড় অনেক বাড়ি আমাদের নেই, যে একটি বাড়ি থেকে সুপারিশ পত্র দেওয়া হবে, একটি বাড়ি থেকে SMS পাঠানো হবে। - মন্তব্য বিচারপতির। বৈদ্যুতিন নথির A,B,C,D জানে না CBI. - সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী প্রতীক ধরের।
সম্প্রতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে একটি হলফনামা পেশ করে CBI. সেখানে Data Scantech বলে একটি সংস্থার উল্লেখ করা হয়। OMR মূল্যায়ন এবং স্ক্যান করার ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা আছে বলে জানায় CBI.
CBI এর এই হলফনামা আপনি পড়েছেন ? - স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে প্রশ্ন বিচারপতির।ৎএই নাম আমি প্রথমবারের জন্য শুনলাম। - জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার. ফেব্রুয়ারি মাসে এই হলফনামা দাখিল হয়েছে। সেটা পড়ে দেখার সময় পাননি ? কত মানুষের জীবন জড়িত আছে এর সঙ্গে। - মন্তব্য বিচারপতির।












Click it and Unblock the Notifications