Recruitment Corruption: পুর -নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে রাজ্য! ডিভিশন বেঞ্চে খারিজ রাজ্যের আবেদন

পুর নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় ফের ধাক্কা রাজ্যের। ডিভিশন বেঞ্চে খারিজ রাজ্যের আবেদন। পুর - নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Division Bench of Calcutta High Court)। বলা ভাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল আদালত।

এব্যাপারে (Recruitment Corruption) শুনানি হয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। দুই সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও খারিজ হলে গেল রাজ্যের আবেদন। সেক্ষত্রে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে আর কোনও বাধা রইল না।

হাইকোর্ট

এর আগে পুর নিয়োগ দুর্নীতিতে (Recruitment Corruption) সিবিআই তদন্ত নিয়ে শুনানিতে রাজ্য সরকারের তরফে সওয়ালে বলা হয়েছিল, ইডির আবেদনে সাড়া দিয়ে এখানে সিবিআই তদন্তে সায় দিতে পারে না আদালত। রাজ্যের তরফে বলা হয়, রাজ্যের কোনও তদন্ত সন্তোষজনক না হলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে।

রাজ্যের আইনজীবী বলেছিলেন, এখানে রাজ্য সরকারের অফিসারদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে রাজ্যের অনুমতি ছাড়াও। (Recruitment Corruption) যে কারণে যে এফআইআর করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। আরও অভিযোগ, সরকার হাইকোর্টে আবেদন করতেই ৭ জুন তদন্তের নামে অফিসারদের ঘন্টার পর ঘন্টা হেনস্থা করেছিল।

প্রসঙ্গত ৭ জুন পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের ১৪ টি পুরসভা-সহ ২০ টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিধাননগরের পুর দফতরের নগরায়ন ভবনেও তল্লাশি চলে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুর নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

হাইকোর্ট

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সর্বোচ্চ আদালত সেখানে রক্ষাকবচ দেয়নি। (Recruitment Corruption) মামলায় যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনিও জানান, দুই কেলেঙ্কারি উৎস যেহেতু একই, সেই কারণে দুই তদন্তই করতে পারে সিবিআই। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায়। সেখানে শুনানির পর রায়দায় স্থগিত রাখা হয়।

উল্লেখ করা প্রয়োজন শিক্ষায় নিয়োগ দুর্নীতির Recruitment Corruption) তদন্তে ইডি গত ২০ ও ২১ মার্চ অয়ন শীলের চুঁচুড়ার বাড়ি, সল্টলেকের অফিস ও ফ্ল্যাটে তল্লাশি চালায়। সেখান থেকেই উদ্ধার হয় পুর নিয়োগের OMR শিট। যা আদালতে পেশ করে ইডি। তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্ষেত্রেও সিবিআই তদন্তের নির্দেশ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+