Recruitment Corruption: তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন! বিচারপতি অমৃতা সিনহার নিশানায় CBI

প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন আদালতে রিপোর্ট পেশ করে সিবিআই। প্রসঙ্গত গত ৯ জুন পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি তদন্ত রিপোর্ট পেশ করেছিল। যা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিনহা।

এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Corruption) রিপোর্ট পেশ করে সিবিআই। যা দেখে বিচারপতি সিনহা প্রশ্ন করেন তদন্তে যথাযথ অগ্রগতি কোথায় ? সত্য খুঁজতে আরও কতদিন সময় লাগবে সেই প্রশ্নও করেন বিচারপতি।

image of high court

বিচারপতি সিনহা সিবিআই-এর আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, কত দ্রুত তদন্ত শেষ করতে পারবেন ? সেই সময় সিবিআই আইনজীবী জানান, অভিষেক -কুন্তলের চিঠি সম্পর্কিত তদন্ত প্রায় পঞ্চাশ শতাংশ হয়েছে। জেলের সিসিটিভি ফুটেজ আদালতের কাছে রয়েছে। সেটা না পেলে তদন্ত শেষ করা সম্ভব নয়, আদালতে জানায় সিবিআই।

সিবিআই জানিয়েছে, এব্যাপারে ইতিমধ্যে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্য দিকে নিয়োগ দুর্নীতিতে এখনও পর্যন্ত ৩০০ কোটির সন্ধান পাওয়া গিয়েছে দাবি করেছেন ইডির আইনজীবী। সেই সময় বিচারপতি প্রশ্ন করেন, তাদের আধিকারিকরা তদন্তে দক্ষ তো? সেই সময় ইতিবাচক উত্তর দেন ইডির আইনজীবী।

high court

এদিন আদালতের তরফে নির্দেশে বলা হয়েছে, জেলে কুন্তল ঘোষের ওপর নজর রাখবেন জেল সুপার। কুন্তল ঘোষের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করবেন জেল সুপার। আদালত চাইলে সেই ফুটেজ পেশ করতে হবে।

সিবিআই-এর আইনজীবী এদিন জানিয়েছেন, প্রথমে কুন্তল ঘোষকে জেলের যে কক্ষে রাখা হয়েছিল সেখানে কোনও সিসিটিভি ছিল না। পরে যেখানে স্থানান্তর করা হয় সেখানে সিসিটিভি রয়েছে। এই মামলায় ইডি একমাস পরে তদন্তের (Recruitment Corruption) অগ্রগতির রিপোর্ট পেশ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+