Recruitment scam: সঠিক ব্যক্তির কাছে না চাইলে কীভাবে মিলবে অনুমতি! সিবিআই'য়ের সমালোচনা হাইকোর্টের

Recruitment scam: নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়! কার্যত ভুল স্বীকার করে নিল ডিভিশন বেঞ্চ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত আমলাদের বিচারপ্রক্রিয়া শুরু করতে রাজ্যের মুখ্যসচিবের অনুমতি না পাওয়ায় একাধিক কড়া পর্যবেক্ষণ ছিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। আর তা নিয়েই এবার ভুল স্বীকার করে নিল ডিভিশন বেঞ্চ (Calcutta High Court)।

একই সঙ্গে সিবিআই'য়র (CBI) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। যা নিয়ে তীব্র অস্বস্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment scam) ধৃত আমলাদের বিচারপ্রক্রিয়া শুরু করা নিয়ে গত কয়েক দফায় মুখ্যসচিবের সমালোচনা করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একের পর এক এক কড়া পর্যবেক্ষণ করেন।

Recruitment scam

এমনকি কেন আদালত অবমাননার রুল জারি করা হবে না তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচী। আজ শুক্রবার এই সংক্রান্ত ফের মামলার শুনানি হয়। আর সেই শুনানিতে কার্যত মোড় ঘুরে যায়। এদিন ধৃত সরকারি আধিকারিকদের জামিন মামলায় সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবী বেশ কয়েকটি প্রশ্ন তোলেন।

আদালতকে জানান, সুবীরেশ ভট্টাচার্যর এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিয়োগ করেছেন রাজ্যপাল। তাহলে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যের মুখ্যসচিব কিভাবে দেবেন? যা শুনে কিছুটা বিব্রত হয় আদালত। এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর কড়া সমালোচনা করেন।

বিচারপতি জয়মাল্য বাগচী শুনানিতে পর্যবেক্ষণ, তদন্তকারী সংস্থা (CBI) এটা জানে না যে কার কাছে অনুমতি চাইতে হবে! তদন্তকারী সংস্থার কাছ থেকে এই ধরনের ভূমিকা গ্রহণযোগ্য নয়। এমনকি কার কাছ থেকে পরামর্শ সিবিআই নিচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচী। এই প্রসঙ্গে বিচারপতি বলেন, আমরা শুধু শুধুই মুখ্যসচিবকে উদ্দেশ করে কড়া মন্তব্য করছিলাম।

এমনকি সঠিক ব্যক্তির কাছে অনুমতি না চাইলে তিনি কি করে অনুমতি দেবেন? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচীর। Recruitment Scam:আগামী মঙ্গলবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্ট। সেদিন মামলা কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+