নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রয়াণ! রাজনৈতিক মহলের শোকপ্রকাশ
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যু সকলের কাছে বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর আন্দোলনের সময় তিনি কলম ধরেছিলেন।
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যু সকলের কাছে বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর আন্দোলনের সময় তিনি কলম ধরেছিলেন। প্রতিক্রিয়ায় জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রা পার্থ চট্টোপাধ্যায়। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, কালজয়ী সৃষ্টি এবং তাঁর অসংখ্য গুণগ্রাহীদের অন্তরে বেঁচে থাকবেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
|
শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মৃত্যু সকলের কাছে বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায়ের শোক
বড়মাপের সাহিত্যিক ও কবিকে হারালাম। সিঙ্গুর আন্দোলনের সময় তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল। সেই কলম ধরেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। শোকবার্তায় জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
|
শোকপ্রকাশ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক
নীরেন্দ্রনাথ চক্রবর্তী কালজয়ী সৃষ্টি এবং তাঁর অসংখ্য গুণগ্রাহীদের অন্তরে বেঁচে থাকবেন বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
মঙ্গলবার সকালে প্রয়াত হন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ৯ ডিসেম্বর কিডনি ও ফুসফুসের সমস্যার কারণে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার রাতের পর মঙ্গলবার সকালে ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি।












Click it and Unblock the Notifications