দলত্যাগের এক সপ্তাহের মধ্যেই ধাক্কা! একাধিক পুজো কমিটি শোভনের নাম কেটে যুক্ত করল রত্নার নাম

বিজেপিতে যোগ দেওয়ার একসপ্তাহের মধ্যে ধাক্কা খেলেন শোভন চট্টোপাধ্যায়। একাধিক পুজো কমিটি তাঁর নাম কেটে, সেখানে যুক্ত করেছে রত্না চট্টোপাধ্যায়ের নাম।

বিজেপিতে যোগ দেওয়ার একসপ্তাহের মধ্যে ধাক্কা খেলেন শোভন চট্টোপাধ্যায়। একাধিক পুজো কমিটি তাঁর নাম কেটে, সেখানে যুক্ত
করেছে রত্না চট্টোপাধ্যায়ের নাম। তবে এই সব পুজো কমিটিগুলির প্রায় সবই বেহালা পর্ণশ্রী এলাকার কালী পুজো এবং তৃণমূল নিয়ন্ত্রিত।

দলত্যাগের এক সপ্তাহের মধ্যেই ধাক্কা! একাধিক পুজো কমিটি শোভনের নাম কেটে যুক্ত করল রত্নার নাম

আদতে পর্ণশ্রীর বাসিন্দা প্রাক্তন মেয়র অধুনা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। ফলে তাঁর সঙ্গে এলাকার দুর্গা পুজো ও কালী পুজো কমিটিরগুলির যোগাযোগও খুব ভাল ছিল একটা সময়। যার মধ্যে রয়েছে পর্ণশ্রীর সূর্য সংঘ। বছর চারেক আগে তাদের টিজার ক্যাম্পেন ছিল, বলতো কাকা এবার কী?

সূত্রের খবর অনুযায়ী, পুজোর সঙ্গে যুক্ত তৃণমূল নেতারা শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর স্থানীয় বাসিন্দাদের বলেছেন, প্রাক্তন মেয়র আর তাদের প্রধান পৃষ্ঠপোষক থাকছেন না। তৃণমূল সূত্রে খবর, সেই জায়গা পূরণ করা হবে রত্না চট্টোপাধ্যায়কে দিয়ে। পুজোর সুভেনির-এ সেই নাম পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্তও নেওয়া হয়ে গিয়েছে। এব্যাপারে বেহালার ২ তৃণমূল কাউন্সিলর রত্না চট্টোপাধ্যায়কে সাহায্য করছেন বলে জানা গিয়েছে।

পুজোর কর্মকর্তারা জানিয়েছেন, প্রাক্তন মেয়র এখন আর বেহালার বাসিন্দা নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডের কাজ দেখান জন্য রত্না চট্টোপাধ্যায়কে বলেছেন। আর বর্তমানে কমিটি থেকে শোভন চট্টোপাধ্যায়ের নাম সরিয়ে দেওয়ার ঘটনাও স্বাভাবিক বলেই জানাচ্ছেন তাঁরা।

এদিকে রত্না চট্টোপাধ্যায়ও এই পরিবর্তনের কথা অস্বীকার করেননি। তিনি জানিয়েছেন, এলাকার দুটি বড় পুজো কমিটি সূর্য সংঘ এবং পর্ণশ্রী ক্লাব তাদের কমিটিতে, বিশেষ জায়গা দেওয়ার কথা জানিয়েছে। তিনি সেটা গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। এর আগে পুজো কমিটিগুলি শোভন চট্টোপাধ্যায়ের কাছে আসত এবং সাহায্য পেত।

এই বছরে তিনি( শোভন) পুজো কমিটিগুলির ফোন ওঠাচ্ছেন না। তাদের কারও কারও নম্বর ব্লক করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন রত্না।

পর্ণশ্রীতে খুব ধুমধাম করে কালী পুজো হয়ে থাকে প্রতিবছর। ১০ থেকে ১২ দিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। সঙ্গে এলাকার মানুষদের খাওয়ার বন্দোবস্তও থাকে। পুজো কমিটিগুলি বলছে এবছর তাদের পুজোতে চমক থাকছে। তবে ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+