শুভ বুদ্ধির উদয় হয়েছে! শোভন-মমতা সাক্ষাৎ নিয়ে মন্তব্য রত্নার

শুভ বুদ্ধির উদয় হয়েছে। ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভন চট্টোপাধ্যায়ের যাওয়া নিয়ে মন্তব্য রত্না চট্টোপাধ্যায়ের। দলে ফেরা নিয়ে প্রশ্নের উত্তরের রত্না বলেন, ভালই হবে।

শুভ বুদ্ধির উদয় হয়েছে। ভাইফোঁটায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভন চট্টোপাধ্যায়ের যাওয়া নিয়ে মন্তব্য রত্না চট্টোপাধ্যায়ের। দলে ফেরা নিয়ে প্রশ্নের উত্তরের রত্না বলেন, ভালই হবে। দিদির কাছে শোভন চট্টোপাধ্যায় মায়ের স্নেহই পেয়ে এসেছেন বলেও মন্তব্য করেছেন রত্না চট্টোপাধ্যায়।

 'শুভ বুদ্ধির উদয় হয়েছে'

'শুভ বুদ্ধির উদয় হয়েছে'

সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া রত্না বলেন, মঙ্গলবারের দিনের খবরটা সবথেকে ভাল। দিদির ছোটভাই ফোঁটা নিয়ে গিয়েছে। গতবছর ফোঁটা নিতে পারেনি। এই শুভবুদ্ধিটা যাতে তিনি ধরে রাখতে পারেন সেই প্রার্থনা করেছেন রত্না।

 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এগোবেন'

'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এগোবেন'

রত্না চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উত্থান শোভন চট্টোপাধ্যায়ের। আগামী দিনে তাঁর হাত ধরেই ফের এগিয়ে যাবেন বলে তিনি মনে করেন। দলে ফিরলে ভাল হবে বলে মন্তব্য করেছেন তিনি।

'দিদির কাছে মায়ের স্নেহ'

'দিদির কাছে মায়ের স্নেহ'

এপ্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায় বলেন, দিদি কিন্তু মায়ের মতোই হন। ছোট ভাই দিদির কাছে মায়ের স্নেহটাই পায়। সেক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বললেও মায়ের স্নেহই পেয়ে এসেছেন বলেই মনে করেন রত্না চট্টোপাধ্যায়।

ব্যতিক্রম ছিল গতবছর

ব্যতিক্রম ছিল গতবছর

প্রতিবছরেরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বড় করেই ভাইফোঁটার আয়োজন হয়ে থাকে। সেই ভাঁইফোটায় শোভন চট্টোপাধ্যায় পাওয়া যেত প্রতিবছরই। ব্যতিক্রম ছিল গত বছর। মন্ত্রিসভা কিংবা মেয়র পদে ইস্তফা না দিলেও তাঁকে গতবছরের ভাইফোঁটায় দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। গতবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজোতেও অনুপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়।

অনুযোগ করেছিলেন স্ত্রী রত্না

অনুযোগ করেছিলেন স্ত্রী রত্না

শোভন চট্টোপাধ্যায় যে প্রথমবারের জন্য ২০১৮-র ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাননি, সেকথা বারবার উল্লেখ করেছিলেন স্ত্রী রত্না। মমতার সঙ্গে দূরত্ব বাড়ার কথা উল্লেখ করেছিলেন তিনি। তবে এবার কি শোভন চট্টোপাধ্যায় পর্ণশ্রীর বাড়িতেও ফিরবেন, সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+