পদ থেকে সরানো হল রত্নাকে! শোভন চট্টোপাধ্যায়কে 'সক্রিয়' করতে তৎপরতা তৃণমূলে

শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করতে তৎপর তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, রত্না চট্টোপাধ্যায়কে বেশ কিছুদিন আগে১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে।

শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করতে তৎপর তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, রত্না চট্টোপাধ্যায়কে বেশ কিছুদিন আগে ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। বর্তমান পরিস্থিতিতে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

শোভন-পার্থ বৈঠক

শোভন-পার্থ বৈঠক

শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে গেরুয়া শিবিরের বৈঠকের খবরে তৎপর হয়ে ওঠে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গোলপার্কে শোভন
চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়ে বেশ কয়েকঘন্টা বৈঠক করেন। সেই সময় শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় উপস্থিত
ছিলেন। সেই সময় শোভন চট্টোপাধ্যায় বেশ কিছু বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তিনি বেশ
কিছু শর্তও দেন।

১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভন চট্টোপাধ্যায়

১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভন চট্টোপাধ্যায়

শোভন চট্টোপাধ্যায় ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তবে পারিবারিক গণ্ডগোল শুরু হওয়ার পর থেকে তাঁকে ওই ওয়ার্ডে পাওয়া যায়নি। পর্ণশ্রীর বাড়ি ছেড়ে
গোলপার্কের ফ্ল্যাটে থাকতে শুরু করেন তিনি।

 রত্নাকে দায়িত্ব থেকে অব্যাহতি

রত্নাকে দায়িত্ব থেকে অব্যাহতি

যদিও শোভন চট্টোপাধ্যায়ের পর্ণশ্রীর বাড়িতেই থাকেন রত্না চট্টোপাধ্যায়। লোকসভা ভোটপর্বে বেহালায় তৃণমূলের কর্মসূচিতে অংশ নিয়েছেন নিয়মিত। ফলে এলাকার কাজ দেখাশোনার জন্য তাঁর ওপর ভরসা জন্মায় তৃণমূল নেত্রীর। তাঁকে ১৩১ নম্বর ওয়ার্ডের কাজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী, শোভন চট্টোপাধ্যায় চটে যাওয়ার কারণগুলির মধ্যে এটাও অন্যতম। লোকসভা ভোটের পর সমীকরণ বদল হতে থাকে। শোভন চট্টোপাধ্যায় দিল্লি গিয়ে গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে বৈঠক
করেছেন, এমন সংবাদ মাধ্যমে এমনই দাবি করা হয়। এরপরেই পার্থ চট্টোপাধ্যায় যান শোভন চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে। সেখানে আলোচনা চলে কয়েক ঘন্টা। এরপরেই তাৎপর্যপূর্ণভাবে পদ থেকে সরিয়ে দেওয়া হয় রত্না চট্টোপাধ্যায়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+