নারদা কাণ্ডে ইডিতে হাজিরা রত্নার! কী বললেন তিনি

নারদ কাণ্ডে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তাঁকে ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা।

নারদ কাণ্ডে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তাঁকে ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি ব্যবসায়ী। নভেম্বরে জমা দেওয়া নথি সম্পর্কে ব্যাখ্যা দিতেই তাঁকে ডাকা হয়েছিল।

নারদা কাণ্ডে ইডিতে হাজিরা রত্নার! কী বললেন তিনি

তৃতীয়বার ইডির দফতরে হাজিরা দিলেন রত্না চট্টোপাধ্যায়। ২০১৭-র নভেম্বরে তিনি প্রথমবার ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন। সেই সময় যাবতীয় আর্থিক লেনদেনের নথি তিনি জমা দিয়েছিলেন তিনি। এরপর বিভিন্ন সময়ে নথি যাচাইয়ের জন্য ডাকা হলেও, বিভিন্ন কারণ দেখিয়ে এড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

নারদা কাণ্ডে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তখন তিনি বলেছিলেন পরিবারের আর্থিক লেনদেন সামলান তাঁর স্ত্রী। এরপর অবশ্য বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন তিনি।

সোমবার রত্না চট্টোপাধ্যায় ইডির দফতরে গিয়েছিলেন। কিন্তু তদন্তকারী অফিসার না থাকায় তাঁকে বুধবার যেতে বলা হয়। সেইমতোই ইডির দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। তদন্তকারীদের সবরকমের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+