Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হতে পারে আইনশৃঙ্খলার অবনতি, বিজেপির রথযাত্রা বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা

হতে পারে আইনশৃঙ্খলার অবনতি, বিজেপির রথযাত্রা বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা

বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে রথ চালানোর সিদ্ধান্ত বিজেপির। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের কাছে রথে টানার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে। একদিকে যখন শুরু হয়েছে প্রস্তুতি অন্যদিকে আইনি জটিলতায় জড়াতে পারে বিজেপির রথযাত্রা। ভোটের আগে বিজেপির রথযাত্রা বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

আশঙ্কা আইনশৃঙ্খলা অবনতির

আশঙ্কা আইনশৃঙ্খলা অবনতির

কলকাতা হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার এই সংক্রান্ত মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। তাঁর দাবি, এই মিছিল হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। শুধু তাই নয়, আদালতের কাছে আইনজীবীর আশঙ্কা এই রথযাত্রা ঘিরে বিভিন্ন জেলায় অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। শুনানিতে আদালত কি রায় দেয় সেদিকেই এখন তাকিয়ে রাজ্য-রাজনীতি। শেষমেশ ভোটের আগে রাজ্যে বিজেপির রথ বের হতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিকমহিল।

বিজেপির পাঁচ রথ সব বিধানসভা কেন্দ্র ঘুরবে

বিজেপির পাঁচ রথ সব বিধানসভা কেন্দ্র ঘুরবে

বিধানসভা ভোটের আগে ৫টি রথ রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্র ঘুরবে। আর সেই লক্ষ্যে আগামী ৬ তারিখ বাংলায় আসছেন জে পি নাড্ডা। শনিবার নবদ্বীপ থেকে রথযাত্রার উদ্বোধন করবেন তিনি। এর দু'দিন পর বিজেপি সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতেই তারাপীঠ ও ঝাড়গ্রাম থেকে রওনা দেবে হবে আরও দুটি রথ। ১১ ফেব্রুয়ারি অমিত শাহ কোচবিহার থেকে রথযাত্রার উদ্বোধন করবেন। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামিদিনে কাকদ্বীপ থেকেও রথযাত্রার কথা রয়েছে। এমন ৫ জায়গা থেকে রথযাত্রা বা পরিবর্তন যাত্রা হলে বড় গন্ডগোলের আশঙ্কা, তাই যেন অনুমতি না দেওয়া হয় এমনটাই দাবি আইনজীবী রমাপ্রসাদ সরকার।

রথযাত্রার অনুমতি ঘিরেও তৈরি হয়েছে জটিলতা

রথযাত্রার অনুমতি ঘিরেও তৈরি হয়েছে জটিলতা

এই রথযাত্রার অনুমতি চেয়ে গত কয়েকদিন আগেই রাজ্য সরকারের কাছে অনুমতি চায় বিজেপি। পাঁচটি রথযাত্রার অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেন রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্য়ায়। সেই চিঠি পাওয়ার পরই আজ পালটা চিঠি দেওয়া হয় নবান্নের তরফে। নবান্নের তরফে দেওয়া ওই চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে, যে যে এলাকা দিয়ে রথযাত্রা যাবে সেখানকার প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। সমস্থ আইন মেনেই কর্মসূচি করতে হবে। অর্থাৎ এই রথযাত্রার অনুমতির বিষয়টি জেলা প্রশাসনের কাছেই ঠেলে দিল নবান্ন। জেলা প্রশাসন অনুমতি দিলে নবান্নের কোনও সমস্যা নেই। জানা যাচ্ছে, যে সমস্ত জায়গা থেকে রথ যাবে সেখানকার প্রশাসনের কাছে অনুমতি চেয়েই আজই চিঠি পাঠাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে জেলা প্রশাসনের কাছে রথযাত্রার অনুমতি দেবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

গত লোকসভা নির্বাচনেও বিজেপির রথযাত্রা ঘিরে তৈরি হয় বিতর্ক

গত লোকসভা নির্বাচনেও বিজেপির রথযাত্রা ঘিরে তৈরি হয় বিতর্ক

গত লোকসভা নির্বাচনের আগেও বাংলা জুড়ে রথযাত্রা করার পরিকল্পনা করে বিজেপি। এনিয়ে অনুমতি চাওয়া হয় রাজ্য সরকারের কাছে। সেই সময়ও বিজেপির রথ বার করার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দেয়নি রাজ্য সরকার। এরপর বিষয়টি গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্টে রথ বার করতে চেয়ে মামলা করে। দীর্ঘ সওয়াল শেষে আদালত শর্তসাপেক্ষে বিজেপির রথ যাত্রায় অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। এবারও তা হবে কিনা তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে একটা ধোঁয়াশা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+