সন্ধে নামতেই কী ঘটছে উত্তর-পশ্চিম কোণে, বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে প্রতিদিন নজর রাখুন আকাশে
সন্ধে নামতেই কী ঘটছে উত্তর-পশ্চিম কোণে, বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে নজর রাখুন আকাশে
করোনা আবহেই ঘটে চলেছে একের পর এক মহাজাগতিক কাণ্ড। রাতের আকাশের সৌরমণ্ডলের একাধিক গ্রহ খালি চোখেই দেখা যাচ্ছে আবার বিরলতম ধূমকেতু দেখা যাচ্ছে সন্ধে নামলেই। খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখতে না পারলে প্রায় সাড়ে ৬ হাজার বছর অপেক্ষা করতে হবে ধূমকেতু নিওওয়াইজকে দেখতে।

বিরল ধূমকেতু দেখুন খালি চোখে
অনেকেই সন্ধে নামলে ঘরে ঢুকে পড়েন। কিন্তু একটু খোলা আকাশের নীচে দাঁড়িয়ে আকাশ দেখুন। উত্তর-পশ্চিম আকাশে দেখা যাচ্ছে একটি আলোর ছটা। অনেকটা ধূমকেতুর মত। গত ১৪ জুলাই থেকে প্রতিদিন সন্ধেবেলায় সে উদয় হয় আকাশে। ঘণ্টা খানেক থাকে তারপর আবার বিদায় নেয়। এটা আসলে একটি ধুমকেতু। যার নাম নিও ওয়াইজ। প্রায় সাড়ে ৬ হাজার বছর পর পৃথিবীর আকাশে দেখা দিয়েছে এটি। ২২ জুলাই পর্যন্ত খালি চোখেই দেখা যাবে।

অগাস্ট পর্যন্ত থাকবে পৃথিবীর আকাশে
মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন ২২ জুলাই পর্যন্ত পৃথিবীর আকাশে উজ্জ্বল দেখা যাবে। তারপর থেকে হালকা হতে শুরু করবে এর ঔজ্জ্বল্য। অর্থাৎ ধীরে ধীরে দূের সবরে। তখন দূরবীক্ষণ যন্ত্র এবং টেলিস্কোপ দিয়ে দেখা যাবে নিও ওয়াইজকে। গোটা অগাস্ট মাসই পৃথিবীর আকাশে থাকবে ধূমকেতুটি।

সবচেয়ে কাছে আসবে ২২ জুলাই
২২ জুলাই নিওওয়াইজ নামে ধূমকেতুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। সেদিন সবচেয়ে উজ্জ্বল দেখাবে তাকে। প্রায় ২০ মিনিট পর্যন্ত আকাশে দেখা যাবে এই ধূমকেতু। সন্ধের পর থেকে আকাশে উত্তর-পশ্চিম কোণে জ্বল জ্বল করবে এটি। তারপর রাত যত বাড়বে তত আকাশের উপরের দিকে উঠতে শুরু করবে।

২৭ মার্চ প্রথম সন্ধান পান বিজ্ঞানীরা
নিওওয়াইজ নামে একটি ধূমকেতু যে পৃথিবীর কক্ষপথের একেবারে কাছে এসে পড়েছে এটা নাসা জানতে পেরেছিলেন ২৭ মার্চ। তারপর থেকে সেটি ক্রমশ পৃথিবীর দিকে আসতে শুরু করে। এই নিয়ে উদ্বেগেও ছিলেন বিজ্ঞানীরা। ধুমকেতুর লেজের ঝাপটায় বড় বিপত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করছিলেন তাঁরা। কারণ প্রায় সাড়ে ৬ হাজার বছর পর এটি দেখা দিয়েছে।












Click it and Unblock the Notifications