খোদ কলকাতার বুকে শিশু নির্যাতনের ভয়ানক ঘটনা, বিক্ষোভে উত্তাল একবালপুর

শুক্রবার সকাল ১০টার সময় টিউশন থেকে ফেরার সময় একবালপুরের এক শিশুকে ধর্ষণের অভিযাগ। শনিবার শিশুটির পরিবারের লোকজন ও প্রতিবেশীরা অভিযুক্তের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভও দেখান

একবালপুর থানা এলাকায় স্কুল ছাত্রী এক শিশুকে ধর্ষণের অভিযোগ।

শুক্রবার সকাল ১০ টা নাগাদ টিউশন পড়ে ফিরছিল,একবাল থানার অন্তর্গত বরফগলির দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী। সেই সময় এক যুবক নির্মীয়মান বাড়িতে নিয়ে গিয়ে আট বছরের ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

কলকাতার বুকে শিশু নির্যাতন, বিক্ষোভে উত্তাল একবালপুর

যুবকের হাত থেকে কোনওক্রমে ছাড়িয়ে বাড়িতে ফিরে সব ঘটনা অভিভাবকদের বলে ছাত্রীটি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার শিশুটির পরিবারের লোকজন ও প্রতিবেশীরা অভিযুক্তের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভও দেখান।

এলাকার নির্মাণ শ্রমিকদের প্রথমে জিজ্ঞাসাবাদ করলেও, তদন্ত চালাতে গিয়ে প্রথমেই বেশ কিছু অসুবিধায় পড়েছে একবালপুর থানার পুলিশ।

কলকাতার বুকে শিশু নির্যাতন, বিক্ষোভে উত্তাল একবালপুর

এলাকার রাস্তায় বেশ কিছু সিসিটিভি রয়েছে। কিন্তু যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে সিসিটিভি না থাকায় বিপাকে পড়েছে পুলিশ। অন্যদিকে, শিশুটি অভিযুক্ত যুবককে ঠিক করে সনাক্ত করতে না পারার ঘটনাও অসুবিধায় ফেলেছে পুলিশকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+