RG kar Rape-Murder Case: অভয়া-কাণ্ডে তদন্তে গতি আনল সিবিআই, জেলে সঞ্জয়কে জেরা, সন্ধ্যায় সিজিও'তে ডিসি নর্থ
RG kar Rape-Murder Case: আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এফআইআর করা থেকে শুরু করে ময়নাতদন্ত, একের পর এক প্রশ্ন উঠছে। এই অবস্থায় ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে তলব করল সিবিআই। এরপরেই আজ বুধবার সিজিও কমপ্লেক্সে যান তিনি। একই সঙ্গে ডিসি ডিডি'ও কেন্দ্রিয় এই তদন্তকারী সংস্থার মুখোমুখি হন বলে খবর।
প্রায় এক ঘণ্টা পর তাঁরা সিজিও কমপ্লেক্স ছাড়েন বলে জানা যাচ্ছে। ধর্ষণ এবং খুনের মামলার (RG kar Rape-Murder Case) তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। এদিন সকাল থেকেই তৎপরতা দেখা গিয়েছে। নতুন করে চার জুনিয়ার ডাক্তারকে জেরা করা হয়। একই সঙ্গে নর্থ বেঙ্গল লবির আরও এক জুনিয়ার ডাক্তারকেও এদিন জেরা করেন সিবিআই আধিকারিকরা।

দফায় দফায় এই জেরা পর্ব চলে। এর মধ্যেই দেখা যায় অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত সঞ্জয়কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে পৌছন তদন্তকারীরা। গত মাসেই প্রেসিডেন্সি জেলে ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করায় সিবিআই। আজ সেখানেই তাঁকে দফায় দফায় জারি করা হয়।
এরপরেই সন্ধায় দেখা যায় সিবিআই দফতরে প্রবেশ করছেন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। ডিসিডিডি স্পেশালকে সঙ্গে নিয়েও সিজিও কমপ্লেক্সে যান। জানা যায়, সিবিআই তলবে এদিন তাঁরা হাজিরা দেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। কারণ এই তদন্তে প্রথ কোনও পুলিশ আধিকারিককে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বলে রাখা প্রয়োজন, ডিসি নর্থ অভিষেক গুপ্তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছেন অভয়ার বাবা-মা। মেয়ের মৃত্যুর পরেই টাকা 'অফার' করার অভিযোগ। এমনকি ডিসি নর্থ সেই টাকা অফার করেছিলেন বলেও অভিযোগ করে অভয়া'র বাবা। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে।
আর সেই বিতর্কের মধ্যেই ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। তবে ঠিক কি বিষয়ে জেরা তা জানা যায়নি। এই বিষয়ে কোনও মন্তব্য করেননি কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। এমনকি সিবিআই'য়ের তরফেও কোনও বার্তা দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications