নবমীর রাতে শহর কলকাতায় নাবালিকাকে গণধর্ষণ, পুলিশের জালে ২ অভিযুক্ত
কলকাতা শহরে নবমীর রাতে বাঁশদ্রোণী থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণ তিন বন্ধুর। অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতারের পর পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক
কলকাতা শহরে নবমীর রাতে বাঁশদ্রোণী থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণ তিন বন্ধুর। অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতারের পর পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অপর অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

প্রতিমা দেখার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ওরা চারজন। চারজনই পূর্ব পরিচিত। নির্যাতিতা নাবালিকার অভিযোগ, ঠাকুর দেখার নাম করে ব্রহ্মপুরের একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। অভিযুক্তরাই নির্যাতিতাকে বাড়িতে পৌঁছে দেয়। অভিযুক্তরা হল সঞ্জয় ঘোষ, কৃষ্ণ গায়েন এবং শুভ।

জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বাড়ি কুলতলিতে। গল্ফ ক্লাব এলাকায় পিসির কাছে থাকত সে। সেখানেই অভিযুক্তদের সঙ্গে আলাপ হয়। নবমীর রাতে একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা করে চারজন।
অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে পস্কো আইনে মামলা করা হয়েছে। আদালতের কাছে নির্যাতিতার গোপন জবানবন্দী ও শারীরিক পরীক্ষার আবেদন করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications