ছাত্রী ও তার মা-কে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার 'প্রভাবশালী' শিক্ষক

প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রী ও তার মা-কে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগরের বৈরামপুর এলাকায়। অভিযুক্ত প্রাথমিক শিক্ষক সাবির আলি মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রী ও তার মা-কে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগরের বৈরামপুর এলাকায়।

ছাত্রী ও তার মা-কে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার প্রভাবশালী শিক্ষক

অভিযুক্ত প্রাথমিক শিক্ষক সাবির আলি মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সাবির আলি মণ্ডল বৈরামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং যথেষ্ট প্রভাবশালী। বেশ বছর খানেক আগে তিনি অভিযোগকারীর মেয়েকে পড়াতে শুরু করেন। অভিযোগ, পড়ানো নাম করে, একদিন বাড়িতে কারও না থাকার সুযোগে ছাত্রীর মা-কে ধর্ষণ করেন। সেই ঘটনার ভিডিও করে রাখেন। ঘটনার কথা কাউকে না বলতে চাপ দেন। অভিযুক্তের সামাজিক প্রভাবের কথা ভেবে বিষয়টি নিয়ে আর উচ্চবাচ্চ করেননি অভিযোগকারী।

কিন্তু দিন কয়েক আগে অভিযুক্ত শিক্ষক অভিযোগকারীর কিশোরী কন্যাকেও ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি আর চেপে না থেকে স্থানীয় মানুষকে জানান। যদিও অভিযোগ প্রভাবশালী হওয়ার কারণে বিষয়টি টাকা দিয়ে মিটিয়ে নেওয়ার চাপ আসতে থাকে অভিযোগকারীর ওপর।

প্রতিবেশীদের সহায়তার অভিযোগকারী বনগাঁ আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে পুলিশ অভিযুক্ত প্রাথমিক শিক্ষক সাবির আলি মণ্ডলকে গ্রেফতার করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+