Kolkata News: খাস কলকাতায় বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার এক নাবালক
Kolkata News: খাস কলকাতায় মহিলাকে ধর্ষণের (Kolkata Rape Case) অভিযোগ। আর এই অভিযোগে এক নাবালককে গ্রেফতার করল পুলিশ। শুধু তাই নয়, ঘটনার তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ (Patuli Police Station)। কীভাবে এবং কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের (Kolkata Police) তরফেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার অভিযোগ, বাড়িতে যখন তাঁর মা থাকতেন না, সেই সময় ওই নাবালক বাড়িতে এসে ধর্ষণ করত। অভিযুক্ত প্রতিবেশী বলে দাবি।

শুধু তাই নয়, বিষয়টিকে কাউকে না জানালে দেখে নেওয়ার হুমকিও সে দেয় বলে অভিযোগ। দিনের পর দিন এই ঘটনা চলত বলে দাবি ওই নির্যাতিতা। কার্যত মঙ্গলবার সাহস করে গোটা ঘটনায় স্থানীয় পাটুলি থানায় লিখিত অভিযোগ জানান।
এরপরেই বিষয়টিতে নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখেন বলে জানা গিয়েছে।
এরপরেই বিষয়টিতে নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখেন বলে জানা গিয়েছে। প্রথমে আটক করা হয় অভিযুক্ত ওই নাবালককে। দফায় দফায় জেরা করা হয়। তদন্তকারীরা জানতে পারেন অভিযুক্ত যুবক একজন নাবালক।
বয়স মাত্র ১৭ বছর। সে কীভাবে এই ঘটনা ঘটাতে পারেন তা নিয়ে কার্যত অবাক করে পুলিশ আধিকারিকদের। জানা গিয়েছে, আজ বুধবার জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হবে অভিযুক্তকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications