ঠাকুর দেখানোর নাম করে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ কিশোরীকে, সল্টলেক থেকে ধৃত অভিযুক্ত
ঠাকুর দেখানোর নাম করে কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হল অভিযুক্ত যুবককে। ধৃতের নাম রতন দাস। তাকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়।
কলকাতা, ৩ নভেম্বর : ঠাকুর দেখানোর নাম করে কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হল অভিযুক্ত যুবককে। বুধবার রাতেই ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয় সল্টলেকের সুকান্তনগর থেকে। ধৃতের নাম রতন দাস। তাকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়।
কালীপুজোর রাতে রতনের বাইকে করে ঠাকুর দেখতে বেরিয়েছিল কিশোরী। রতন পূর্ব পরিচিত। সেই বিশ্বাস থেকেই কিশোরী রতনের বাইকে চাপতে দু'বার ভাবেনি। কিন্তু রতনের মনে যে অন্যরকম অভিসন্ধি ছিল তার আঁচও করতে পারেনি সে। রতন ঠাকুর দেখাতে না গিয়ে সোজা বাড়িতে নিয়ে যায় কিশোরীকে। ফাঁকা বাড়িতে কিশোরিটির উপর রাতভর যৌন নির্যাতন চালায়।

সেখান থেকে কোনওরকমে পালিয়ে এসে গত ৩১ অক্টোবর থানায় অভিযোগ দায়ের করে রতনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক রতন। রতনের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তিনদিন ভর ফেরার থাকার পর বুধবার রাতে সুকান্তনগর থেকে তাকে জালে পুরতে সমর্থ হয় পুলিশ।
এদিনই তাকে আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ। আদালতে নির্যাতিত কিশোরীর গোপান জবানবন্দি নেওয়া হয় আগেই।












Click it and Unblock the Notifications