নিয়োগ দুর্নীতি মামলায় উপেন বিশ্বাস বর্ণিত বাগদার ‘রঞ্জন’ গ্রেফতার, সামনে আসবে ‘আসলি কাহানি’?
বাগদার রঞ্জন একটি পরিবর্তিত নাম। তিনি রাজ্যে চাকরি বিক্রি করেছেন বলে অভিযোগ।
নিয়োগ দুর্নীতি মামলায় বাগদার 'রঞ্জন' ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। ২০২১ সালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের বর্ণনায় বাগদার রঞ্জনের কথা উঠে আসে। তারপর নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদের পর সিবিাই তাকে গ্রেফতার করল। তবে কি এবার আসলি কাহানি সামনে আসবে?

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাগদার প্রাক্তন বিধায়ক উপেন বিশ্বাস প্রথম ফেসবুক পোস্টে বাগদার রঞ্জনের নাম সামনে নিয়ে আসেন। তিনি বাগদার রঞ্জন একটি পরিবর্তিত নাম বলে জানান তিনি। তিনি রাজ্যে চাকরি বিক্রি করেছেন বলে অভিযোগ। পরবর্তী সময়ে এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, বস্তায় ভরে টাকা নিয়ে বড় গাড়িতে করে কলকাতায় টাকা দিয়ে আসত।
তিনি লার্জার কনস্পিরেন্সির তদন্ত দাবি করেন। যাঁরা এই ষড়যন্ত্রের আসন মুখ তাঁদের সমনে আনতে হবে। তবেই তো হবে আসলি কাহানি। এরপর বাগদার রঞ্জনের প্রকৃত পরিচয় জানা যায়। বাগদার রঞ্জন আসলে চন্দ্র মণ্ডল। তিনি জানিয়েছিলেন টিউশন করেন, আর কৃষিকাজ করেন। উপেন বিশ্বাসকে নির্বাচনে সহায়তা করেননি বলে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন তিনি।
এরপর শুক্রবার চন্দন মণ্ডলকে সমস্ত নথি নিয়ে সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে তলব করা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, তদন্তে সবরকমের সহযোগিতা করবেন তিনি। এরপর এদিন নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদে সময় বয়ানে অসঙ্গতি দেখে গ্রেফতার করা হয়।
সিবিআই সূত্রে খবর, তাঁর অ্যাকাউন্টে শুধু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা ঢুকেছে। আবার সেই টাকা অন্য কোথাও বেরিয়ে গিয়েছে। এই প্রশ্নের উত্তরে নানা অসঙ্গতি লক্ষ করেন তদন্তকারীরা। এরপরই তদন্তে অসহযোগিতার অভিযোগে বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এদিনই তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই জেরা করতে চাইছে।
এদিন রঞ্জনের পাশাপাশি তিনজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে এদিনই। এছাড়া চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তার মধ্যে আবার দু'জনকে গ্রেফতার করা হয়েছে। অতএব নিয়োগ দুর্নীতির মামলায় এদিন বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল-সহ মোট ৬ জনকে গ্রেফতার করল সিবিআই।
প্রাক্তন তৃণমূল বিধায়ক উপেন বিশ্বাস বাগদার রঞ্জনের নাম সামনে আনার পর বলেছিলেন, কলকাতায় টাকা যেত। কলকাতায় শীর্ষ মহলে যোগাযোগ ছিল তাঁর সৃষ্ট চরিত্র রঞ্জনের। তিনি বলেন, রঞ্জনের পেটে সমস্ত কিছুই আসে। এবার সেই রঞ্জন গ্রেফতার হয়েছে। ফলে প্রশ্ন উঠে পড়েছে, তবে কি এবার আসলি কাহানি সামনে আসবে।
এখানে উল্লেখ্য, উপেন বিশ্বাস বাগদার রঞ্জনের নাম সামনে আসার পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তাঁর প্রকৃত নাম সামনে আনেন। তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তাঁকে গ্রেফতার করতে হবে। তাঁকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে হবে। তারপর তাঁর গ্রেফতারি তাৎপর্যপূর্ণ। তিনি এদিন অস্বীকার করেন টাকা নেননি, চাকরি দেননি।












Click it and Unblock the Notifications