Calcutta High Court: পথে নামছেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা! হাইকোর্টের নির্দেশে হবে মিছিল
ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে মিছিল করা যাবে। কলকাতা হাইকোর্ট আজ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। আগামী সোমবার কলকাতার রাজপথে হবে এই মিছিল। তবে সেই ক্ষেত্রে বেশ কিছু নির্দেশ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকেও দেওয়া হয়েছে।
ভোট পরবর্তী আক্রান্তদের নিয়ে মিছিল করতে চায় একটি সংগঠন। বঙ্গ বিবেক নামে একটি সংগঠন এই মিছিল করার ইচ্ছা প্রকাশ করেছে। কলকাতা পুলিশের কাছে এই বিষয়ে আবেদন করা হয়। কিন্তু কোনওভাবেই আবেদনে পুলিশ সাড়া দিচ্ছিল না। সেই কারণে ওই সংগঠনের তরফ থেকে কলকাতা হাইকোর্টে আর্জি জানানো হয়।

ওই আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট। জানানো হয়েছে মিছিল করা যেতে পারে। সেক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু সংগঠনকেও হাইকোর্টের কিছু নির্দেশ মেনে চলতে হবে।
ওই মিছিল হবে সম্পূর্ণ অস্ত্র ছাড়া। ওই মিছিলে কোনও অস্ত্র রাখা যাবে না। আগামী সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি এভিনিউ পর্যন্ত এই মিছিল হবে। দুপুর দুটো থেকে এই মিছিল শুরু হবে। মিছিলে লোক সংখ্যাও নিয়ন্ত্রণ করা হয়েছে। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সর্বাধিক তিনশো জন নিয়ে এই মিছিল করা যাবে।
রাজ্যের তরফ থেকে এদিন মিছিলে উপর কোনও রকম আপত্তি জানানো হয়নি। ৫০০ জন সমাবেশের কথা জানানো হয়েছিল। রাজ্যের তরফে দাবি করা হয় ২৫০ জন নিয়ে মিছিল করা হোক। কলকাতা হাইকোর্ট ৩০০ জন নিয়ে মিছিলের কথা জানিয়েছে।
লোকসভা ভোট পরবর্তী হিংসা রাজ্যে দেখা গিয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত। বহু জেলায় ঘরছাড়া বিজেপি কর্মীরা। দলীয় কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকদের এনে রাখা হয়েছে। এ ছবি ও বাংলায় দেখা গিয়েছে এবার। বিজেপির প্রতিনিধি দল রাজ্যে পরিদর্শনে এসেছে। তারা রিপোর্ট জমা দেবে।
রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে ভোট পরবর্তী হিংসা বিষয়ে চিঠি লিখেছেন। কী ব্যবস্থা রাজ্যের তরফে নেওয়া হয়েছে? সেই কথা জানতে চেয়েছেন রাজ্যপাল।












Click it and Unblock the Notifications