শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলের

কলকাতায় বিজেপি দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলের। অবৈধ ভাবে ইডি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। আর এই দাবিতেই বিক্ষোভ দেখানো হচ্ছে বলে জানা যাচ্ছে। পালটা বিজেপির দফতর থেকেও নেতা কর্মীরা বেরিয়ে এসেছে। একেবারে

কলকাতায় বিজেপি দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলের। অবৈধ ভাবে ইডি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। আর এই দাবিতেই বিক্ষোভ দেখানো হচ্ছে বলে জানা যাচ্ছে। পালটা বিজেপির দফতর থেকেও নেতা কর্মীরা বেরিয়ে আসে। একেবারে পতাকা হাতে সেন্ট্রাল অ্যাভিউনিউয়ের উপরে শুরু হয় স্লোগান পালটা স্লোগান।

বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলের

যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়ে পড়ে গোটা চত্বরে। যদিও যে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিশেষ করে একেবারে রাস্তার মাঝে পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। কেউ যাতে একে অপরের উপর হামলা না করতে পারে সেদিকে তাকিয়েই এহেন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিক্ষোভকারী তৃণমূল নেতার দাবি, ইচ্ছাকৃত ভাবে তৃণমূলকে হেনস্থা করা হচ্ছে। এমনকি সিবিআই এবং ইডিকে ইচ্ছাকৃত ভাবে ব্যবহার করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ শাসক তৃণমূলের।

ওই মিছিল থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও স্লোগান ওঠে। চোর চোর চোরটা বলে দিতে থাকেন বিক্ষোভকারী তৃণমূল নেতা-কর্মীরা। বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারীকে জেরা করছে না। এমনকি সারদা কাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেন যেখানে শুভেন্দু অধিকারীর নাম লিখছেন। এক্ষেত্রেও সিবিআইয়ের ভূমিকা সবাই দেখতে পাচ্ছে না বলে অভিযোগ বিক্ষোভকারী তৃণমূল নেতার। আর এখানেই কেন্দ্রের বৈষম্যমূলক আচরণ বলেও দাবি তৃণমূলের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

যদিও পালটা বিজেপির তরফে স্লোগান দেওয়া হলেও একে অপরের কাছাকাছি কাউকে ঘেঁষতে পর্যন্ত দেননি কলকাতা পুলিশের আধিকারিকরা। বিজেপির দাবি, ইচ্ছাকৃত ভাবে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। তবে ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেণ্ট্রাল অ্যাভিউনিয়ের উপর। নতুন করে যাতে অশান্তি না বাঁধে সেজন্যে এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিনে একাধিক মামলাতে তৎপর কেন্দ্রীয় এজেন্সিগুলি। ইতিমধ্যে গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। শিক্ষক নিয়োগ মামলাতে ইডির হাতে গ্রেফতার পার্থ। অনুব্রত মন্ডলের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। অনুব্রত মন্ডলকে কেন গ্রেফতার? কি দোষ করেছিল? প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনকি সিবিআই ইডির বিরুদ্ধে পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে। নিরপেক্ষতার দাবিতে পথে নামার নির্দেশ। আর এরপরেই আজ বিজেপির দফতরের সামনে গিয়ে িক্ষোভ তৃণমূলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+