ধুমধাম করে রাখি বন্ধনেও তৃণমূল নেতা-কর্মীদের মনে দুঃখ! জেনে নিন ভিডিও-তে
রাখিবন্ধন উৎসবে সামিল হল মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর। তবে এই কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের একাধিক মঞ্চে হাজির ছিলেন নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
রাখিবন্ধন উৎসবে সামিল হল মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর। তবে এই কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের একাধিক মঞ্চে হাজির ছিলেন নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। রাখিবন্ধনের দিনে বিজেপি, আরএসএসকে আক্রমণের পাশাপাশি অসমের এনআরসি ইস্যুও তুলে ধরেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

মুখ্যমন্ত্রী কেন্দ্র ভবানীপুর। মঞ্চ বেধে বিভিন্ন ওয়ার্ডে রাখিবন্ধন উৎসবে সামিল এলাকার তৃণমূল নেতৃত্ব। তবে নেতাদের মধ্যে কোথাও যেন খেদ থেকে গেল। এবার রাখি পরানো গেল না মুখ্যমন্ত্রীকে।
অন্যবার রাখির দিনটি থাকে সপ্তাহের কাজের দিন। মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পথে গাড়ি থামিয়েই রাখি পরাতেন স্থানীয় তৃণমূল নেতারা। কিন্তু এদিন রবিবার হওয়ায় মুখ্যমন্ত্রীকে পাওয়া যায়নি।
তবে যেন মুখ্যমন্ত্রীর হয়েই রাখিবন্ধনে এলাকায় ঘুরলেন ববি হাকিম। বড় করে অনুষ্ঠানটি হয় আলিপুর উত্তীর্ণ মঞ্চের পাশে। হাজির ছিলেন এলাকার ছোট-বড় সকল নেতাই।












Click it and Unblock the Notifications