Rajya Sabha Election: বিজেপির ডামি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে ভোট ‘বাতিল’, কারা যাচ্ছেন রাজ্যসভায়
রাজ্যসভায় নির্বাচনের আগে হঠাৎ বিজেপির ডামি প্রার্থীর মনোনয়নে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল। কেন বিজেপি ডামি প্রার্থী দিল তা নিয়ে শুরু হয়েছিল চর্চা। তবে অবশেষে বিজেপি ডামি প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় বাংলায় রাজ্যসভার ভোটের আর প্রয়োজন রইল না।
রাজ্যসভা নির্বাচনের নির্ধারিত দিনের আগেই স্থির হয়ে গেল কোন সাতজন বাংলা থেকে সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন। এবার বাংলা থেকে রাজ্যসভায় যাচ্ছেন তৃণমূলের ৬ জন এবং বিজেপির একজন প্রার্থী। এই প্রথম বাংলা থেকে রাজ্যসভায় সাংসদ হয়ে যাচ্ছেন বিজেপির কোনো প্রতিনিধি।

রাজ্যসভার নির্বাচন আগামী ২৪ জুলাই। তার সাতদিন আগেই ১৭ জুলাই শংসাপত্র পেয়ে যাচ্ছেন বাংলা থেকে নির্বাচিত সাত জন সাংসদ। নির্ধারিতই ছিল বাংলায় ভোটাভুটি হচ্ছে না। কিন্তু হঠাৎ করেই বিজেপির ডামি প্রার্থী হিসেবে সহসভাপতি রথীন্ত্রনাথ বসুর মনোনয়নে হিসেব সমীকরণ বদলে যাওয়ার উপক্রম হয়।
তবে শেষমেশ তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া বিজেপির সাংসদ হিসেবে রাজ্যসভায় যাচ্ছেন অনন্ত মহারাজ। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, দল একজন বাড়তি প্রার্থী দিয়ে রেখেছিল যদি মনোনয়নে কোনো ব্যাঘাত ঘটে। শুক্রবার স্ক্রুটনি পর্ব মিটতেই নাম প্রত্যাহার করে নেওয়া হয় সেই প্রার্থীর।
বিজেপি এবার যাঁকে রাজ্যসভায় পাঠাচ্ছে সেই অনন্ত মহারাজ কোচবিহারের বাসিন্দা। তিনি গ্রাটর কোচবিহারের দাবিতে আন্দোলন করেছিলেন। পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করা বিভাজনপন্থী নেতাকে সাংসদ বানিয়ে রাজ্যসভায় পাঠাল বিজেপি। তবে এটাকে একটি রাজনৈতিক চাল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে রাজবংশী ভোটের স্বার্থে বিজেপি এমন পদক্ষেপ নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যাই হোক তিনিই বাংলা থেকে নির্বাচিত প্রথম সাংসদ হিসেবে রাজ্যসভায় যাচ্ছেন। ১৯৮০ সালে বিজেপি গঠন হওয়ার পর থেকে কোনোদিন রাজ্যসভায় বাংলা থেকে প্রতিনিধি ছিল না গেরুয়া শিবিরের।
শনিবার বিধানসভায় এসে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন রথীন্দ্রনাথ বসু। তিনিও উত্তরবঙ্গের ভূমিপুত্র। ফলে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজের সাংসদ হতে আর কোনো বাধা রইল না। সেইসঙ্গে ভোটেরও আর অবকাশ রইল না বাংলার রাজ্যসভা নির্বাচনে।
বাংলা থেকে এবার পুনরায় রাজ্যসভায় যাচ্ছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন, উপদলনেতা সুখেন্দুশেখর রায়, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেন। আর তৃণমূলের পক্ষ থেকে নতুন মুখ হিসেবে যাচ্ছেন, অধ্যাপক সামিরুল ইসলাম, আলিপুরদুয়ারের জেলা সভাপতি প্রকাশ বরাইক ও দিল্লির সমাজকর্মী সাকেত গোখলে। আর বিজেপির তরফে অনন্ত মহারাজ।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications