দিল্লির উড়ান ধরেই ফেসবুকের রং বদলে ফেললেন রাজীব, আর কিছুক্ষণের মধ্যেই মহাযোগদান

দিল্লির উড়ান ধরেই ফেসবুকের রং বদলে ফেললেন রাজীব, আর কিছুক্ষণের মধ্যেই মহাযোগদান

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই দিল্লিতে শাহি যোগদান হতে চলেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দুর পর এই প্রথম রাজীবকে বিজেপিতে আনতে এতো কসরত করছে বিজেপি। দিল্লির বিমানধরেই রাজীব বদলে ফেলেছেন তাঁর ফেসবুকের রং। এখন গেরুয়া ব্যাকগ্রাউন্ডে রাজীবের ছবির পাশে লেখা রয়েছে মানুষের পাশে মানুষের সাথে। এতোদিন ছিল 'বাংলার গর্ব মমতা'।

ফেসবুকের রংবদল

ফেসবুকের রংবদল

দিল্লির উড়ান ধরারা সঙ্গে সঙ্গে ফেসবুকের রং বদলে ফেললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে এতোদিন মমতার ছবি দিয়ে বাংলার গর্ব মমতা লেখা থাকত। সেটা মুহুর্তে বদলে গিয়ে গেরুয়া হয়ে গিয়েছে। মুছে গিয়েছে মমতার ছবি। লেখা হয়েছে মানুষের পাশে মানুষের সাথে। দিল্লির বিমানে চড়ার আগে অবশ্য দলনেত্রীর কাছে তিনি চির ঋণী হয়ে থাকবেন বলে জানিয়েছেন।

 বিজেপিতে রাজীব

বিজেপিতে রাজীব

আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলা স্টেডিয়ামের সভায় তাঁর বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু অমিত শাহ হঠাৎ সফর বাতিল করায় রাজীবদের দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ বিমানে আজ দিল্লি উড়ে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, পার্থ সারথী, রুদ্রনীল ঘোষরা। বিজেিপতে যোগ দিয়ে আজই ফিরে আসবেন রাজীবরা।

ডুমুরজলায় বিজেপির সভার মুখ রাজীব

ডুমুরজলায় বিজেপির সভার মুখ রাজীব

রবিবার ডুমুরজলা স্টেডিয়ামে রাজীবের সভার মুখ হতে চলেছেন রাজীব। তিনি হবেন মূল বক্তা। রাজনাথ সিং, স্মৃতি ইরানীরা থাকলেই সামনে রাখা হবে রাজীব বন্দ্যোপাধ্যায়কেই। ভার্চুয়ালি থাকবেন অমিত শাহ। ভার্চুয়াল উপস্থিত থেকে বক্তব্য রাখবেন অমিত শাহ। আগামিকালে রাজীবের সভার দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

হাওড়ায় অস্বস্তি

হাওড়ায় অস্বস্তি

হাওড়ায় এক প্রকার ভাঁড়ে মা ভবানী দশা হয়েছে তৃণমূল কংগ্রেসের। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক বিদ্রোহী হয়ে উঠেছেন। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা দল ছাড়তে শুরু করেছে। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে হাওড়ায়। বিদ্রোহীরা সকলেই নাম অরূপ রায়ের দিকে আঙুল তুলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+