রোজভ্যালি সহ অন্যান্য মামলায় গ্রেফতারিতে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রাজীব
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির ওপর সারদা মামলায় হাইকোর্টে যে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ রয়েছে, তা রোজভ্যালি সহ অন্যান্য মামলাতেও কার্যকর করা হোক।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির ওপর সারদা মামলায় হাইকোর্টে যে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ রয়েছে, তা রোজভ্যালি সহ অন্যান্য মামলাতেও কার্যকর করা হোক। এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজীব কুমার। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সারদা মামলায় হাজিরার নোটিশ কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের গ্রীষ্মকালীন অবকাশে বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় এই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন বেশ কয়েকটি শর্তের।
চলতি সপ্তাহে হাজিরার নোটিশকে চ্যালেঞ্জ করে আনা মামলায় কিছুটা শর্ত শিথিল করেছে আদালত। এই মামলা চলাকালীনই রোজভ্যালি মামলায় তাকে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়। প্রথম নোটিশে হাজিরা এড়ান রাজীব। তারপরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications