মুকুল-কৈলাসের ইশারায় কাজ সিবিআই-এর! সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে হলফনামা রাজীবের
সারদা কাণ্ডে বিস্ফোরক অভিযোগ আনলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।
সারদা কাণ্ডে বিস্ফোরক অভিযোগ আনলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় তাঁর অভিযোগ মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়ের ইশারায় কাজ করছে সিবিআই। সুপ্রিম কোর্টে সিবিআই আবেদন করেছিল রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরার করার জন্য। এই মামলার পরবর্তী শুনানি ২২ এপ্রিল।

সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় তাঁর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন আইপিএস রাজীব কুমার। সূত্রের খবর এমনটাই। এই ষড়যন্ত্রে রয়েছেন মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়। সেই ষড়যন্ত্রের অঙ্গ হিসেবেই তাঁকে টার্গেট করেছে সিবিআই। জানিয়েছেন রাজীব।
Saradha chit fund case: Former Kolkata Police Commissioner, Rajeev Kumar has filed an affidavit before the Supreme Court claiming that CBI seems to be allegedly acting at the behest BJP leaders Mukul Roy and Kailash Vijayvargiya. pic.twitter.com/qULJkaxg6o
— ANI (@ANI) April 17, 2019
রাজীব কুমারকে গ্রেফতারের আবেদন করে সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছিল সিবিআই। তদন্তে অসহযোগিতার পাশাপাশি রাজীব কুমারের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ করেছিল সিবিআই-ও। এরপরেই রাজীব কুমারকে সাতদিন সময় দিয়ে জবাব তলব করেছিল সর্বোচ্চ আদালত।
সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকারও এই মামলায় হলফনামা জমা দিয়েছে। সেখানেই সিবিআই-এর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে রাজীব কুমারকে ফাঁসানোর তত্ত্ব আনা হয়েছে।












Click it and Unblock the Notifications