রাজীব কুমার মামলার শুনানি শেষ, আপাতত স্থগিত রায়দান
সিবিআইয়ের নোটিশকে চ্যালেঞ্জ করে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আনা মামলার শুনানি শেষ।
সিবিআইয়ের নোটিশকে চ্যালেঞ্জ করে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আনা মামলার শুনানি শেষ। বুধবার রায়দান স্থগিত রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুমতি মিত্র। রায় দান না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ জারি থাকবে।

গত ৩০ মে রাজীব কুমার কে শর্ত সাপেক্ষে রাজিবের গ্রেফতারির অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের আরও নির্দেশ ছিল প্রত্যেক দিন শুনানি।
সারদা মামলায় গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। ১৭ জুলাই থেকে এই মামলার টানা শুনানি শুরু হয় বিচারপতি মধুমতি মিত্রের এজলাসে।












Click it and Unblock the Notifications