মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ নেই! বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক 'চাকর' তাপস চট্টোপাধ্যায়
তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা তথা বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বুধবার তাঁর এলাকা রাজারহাট-নিউটাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া সম্মিলনী করেছেন। সেখানে বড় শিল্পপতি থেকে এলাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী সব্যসাচী দত
তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা তথা বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বুধবার তাঁর এলাকা রাজারহাট-নিউটাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া সম্মিলনী করেছেন। সেখানে বড় শিল্পপতি থেকে এলাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী সব্যসাচী দত্ত পর্যন্ত উপস্থিত ছিলেন। কিন্তু তিনি এই অনুষ্ঠানে কোনও আমন্ত্রণ পাননি। যা নিয়ে এদিন তিনি তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন।

পরপর দুবছর বিজয়া সম্মিলনীতে ডাক পাননি
২০১৫-তে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান। তারপরে পুরসভার ভাইস চেয়ারম্যান। ২০২১-এ তৃণমূলের টিকিটে রাজারহাট-নিউটাউনে জিতে বিধায়ক। তবে ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজয় সম্মিলনীতে আমন্ত্রণ না পেয়ে পার্থ চট্টোপাধ্যায়কে সে কথা জানিয়েছিলেন। সেই সময়ও এব্যাপারে কোনও উত্তর পাননি। এবারও নিজের বিধানসভা এলাকার মধ্যে নিউটাউনের ইকো পার্কে হওয়া বিজয় সম্মিলনীতেও আমন্ত্রণ পাননি। যা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন তিনি।

দলে দুই শ্রেণি
তাপস চট্টোপাধ্যায় এদিন ক্ষোভফ প্রকাশ করে বলেছেন, দলে দুটো শ্রেণি বাবু ও চাকর। তিনি দাবি করেন সারা দিন তিনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন। সেটাই মনে হয় তাঁর দোষ। তিনি বলেন, দশমীর দিন সাতঘন্টা কেটে গিয়েছে এক ব্যক্তির জন্য বার্নির ঘাটে গিয়ে। এটাই মনে হয় তাঁর স্টেটাস। তিনি মনে করছেন, বিজয়া সম্মিলনীর মতো অনুষ্ঠানে তিনি ডার পাওয়ার উপযুক্ত নন। তাপস চট্টোপাধ্যায় বলেন, তাঁর অবস্থা বাড়ির কাজের লোকের মতো। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ নেই। তবে এতসব কিছুর পরেও তাপস চট্টোপাধ্যায় বলেছেন মমতাই বামপন্থার প্রতীক।

মুখ্যমন্ত্রী গালাগালি দিয়েও ছাড়
সব্যসাচী দত্তের নাম না করে তাঁকে নিশানা করেছেন তাপস চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, যাঁরা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তাঁকে গালাগালি দিলেন, তাঁরা ছাড় পেয়ে গেলেন। তাঁরাও এই অনুষ্ঠানে আমন্ত্রিত। এব্যাপারে নিজের এলাকার বাসিন্দাদের প্রশ্নে তিনি বিড়ম্বনার মধ্যে পড়েন বলেও মন্তব্য করেছেন তাপস চট্টোপাধ্যায়। যেসব শ্রেণির তৃণমূল নেতারা সেখানে উপস্থিত ছিলেন, তিনি কি সেইসব শ্রেণির মধ্যেও পড়েন না, প্রশ্ন করেছেন তাপস। নিজের এলাকার অনুষ্ঠানে তাঁর উপস্থিত না থাকাটা নিউটাউনবাসীর কাছেও অপমান বলেও মন্তব্য করেছেন তিনি। সিপিএম থেকে এসেছেন বলে, তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে কি, সেই প্রশ্নও তুলেছেন তিনি। যদিও বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের মুখপত্র কুণাল ঘোষ বলেছেন , তাপস চট্টোপাধ্যায় তৃণমূলের দক্ষ সংগঠক।

বিধায়ক তহবিলের টাকা নিয়ে অভিযোগ তুলেছিলেন
তবে শুধু এখনই নয়, গত বেশ কিছু দিন ধরেই ক্ষুব্ধ তাপস চট্টোপাধ্যায়। প্রায় একমাস আগে তৃণমূল পরিচালিত বিধাননগর কর্পোরেশনের কাজ নিয়েও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে। বিধায়ক তহবিল থেকে টাকা দিলেও কাজ না হওয়ার অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications