খাস কলকাতায় চলল গুলি, গুরুতর জখম যুবক
খাস কলকাতায় চলল গুলি, গুরুতর জখম যুবক
খাস কলকাতায় বুকে রাস্তায় চলল গুলি। ঘটনা কেশব সেন স্ট্রিটের। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে এক যুবক। খবর মিলেছে প্রোমোটিং সংক্রান্ত বিবাদ থেকেই ঘটেছে এই গুলি চালানোর ঘটনা। জানা গিয়েছে গুলিতে ব্যাপকভাবে জখম হয়েছেন ওই যুবক, তার নাম দীপক দাস।

রাজাবাজার মোড়ের কাছে আমহার্স্ট স্ট্রিট লাগোয়া কেশব চন্দ্র সেন স্ট্রিটের কাছে কেশব রেসিডেন্সির সামনেই ঘটনাটি ঘটে। দুষ্কৃতীরা তাকে গুলি করে পালায়। গুলিতে জখম হয়ে রাস্তায় পড়েছিলেন তিনি। ওই অবস্থাতেই দীপককে নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবক পেশায় প্রোমোটর। তার মাথা তাক করে গুলি মারে দুষ্কৃতীরা। তারপর চম্পট দেয় এলাকা থেকে। স্বাভাবিকভাবেই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের অনুমান, প্রোমোটার দীপক দাসের ব্যবসায়িক বন্ধুই তাকে গুলি করেছে। শুরু হয়েছে তদন্ত।
এলাকার পরিস্থিতি কেমন
এলাকাবাসীদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। দিনে দুপুরে এমন গুলি চলায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, কীভাবে প্রকাশ্যে অস্ত্র নিয়ে দাপাদাপি চলছে শহরের বুকে। পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে। এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে, বা কতজন দুষ্কৃতী ওই ঘটনার সময় উপস্থিত ছিল, সেই সব খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।












Click it and Unblock the Notifications