আনন্দপুরের ফ্ল্যাটে রাজ-শুভশ্রীর আংটি বদল, দেখুন এক্সক্লুসিভ ভিডিও
সাত পাকে বাঁধা পড়লেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাজের আনন্দপুরের ফ্ল্যাটে পরিবারের সদস্য এবং গুটি কয়েক বন্ধুর উপস্থিতিতে আংটি বদল করলেন দুজনে।
সাত পাকে বাঁধা পড়লেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাজের আনন্দপুরের ফ্ল্যাটে পরিবারের সদস্য এবং গুটি কয়েক বন্ধুর উপস্থিতিতে আংটি বদল করলেন দুজনে। শুভশ্রীর বাবা জানিয়েছেন, ১১ মে আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান হবে বাওয়ালির রাজবাড়িতে।

মাস কয়েক আগেই দুজনের ব্রেকআপের খবর সংবাদ শিরোনামে এসেছিল। কিন্তু তখন দুজনের কারও বক্তব্যই জানা যায়নি। এবার চুপিসারেই বিয়ের প্রাথমিক পর্ব সারলেন রাজ-শুভশ্রী।
বন্ধুদের প্রাথমিকভাবে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানের এসে তাঁরা জানতে পারেন সব কথা। অনুষ্ঠানে ছাই রং-এর ব্লেজার পরেছিলেন রাজ আর ঘিয়ে রং-এর লেহেঙ্গা পরেছিলেন শুভশ্রী।
অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে রাজ-শুভশ্রীর মনমালিন্যের নানা কথা সংবাদ মাধ্যমে উঠে এসেছিল। তবে মঙ্গলবারের অনুষ্ঠানের পর তা আর কোনও ভিত্তিই থাকল না।












Click it and Unblock the Notifications