কোচবিহার, আলিপুরদুয়ারে বাড়বে বৃষ্টি! কলকাতা ও আশপাশের জেলার পূর্বাভাস কী, জেনে নিন
রবিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে অপর একটি নিম্নচাপ। ফলে একটানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে অপর একটি নিম্নচাপ। ফলে একটানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

জোড়া নিম্নচাপ
একটি নিম্নচাপ অক্ষরেখা পটনা থেকে মালদা হয়ে শিলচর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অপর একটি নিম্নচাপ অক্ষরেখা পটনা থেকে কলকাতা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে সারা পশ্চিমবঙ্গই বৃষ্টির কবলে।

ভারী বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশের মুখ ভার। আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে
উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী দুদিনে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ
উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবার নাগাদ এই নিম্নচাপটি তৈরি হতে পারে। ওই নিম্নচাপ তৈরি হলে ফের একটানা বৃষ্টির সম্ভাবনা।












Click it and Unblock the Notifications