দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি! উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কতদিন, জেনে নিন

আগামি ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের সব জায়গায় আগামি ৪৮ ঘণ্টায় বৃষ্টি চলবে। আর আগামি ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে।

আগামি ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের সব জায়গায় আগামি ৪৮ ঘণ্টায় বৃষ্টি চলবে। আর আগামি ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে বৃষ্টি নিয়ে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

 দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি! উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কতদিন, জেনে নিন

মৌসুমী অক্ষরেখা সম্বলপুর হয়ে, পুরী হয়ে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ওড়িশার ওপরে। যার ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। তাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এটা বর্ষার বৃষ্টি। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

আবহ দফতর জানিয়েছে, ১৩ জুলাইয়ের পর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপ তৈরি হলে, তার হাত ধরেই বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাবে ৩ থেকে ৪ দিন টানা বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+