হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ফের আগাম সতর্কতা! দক্ষিণবঙ্গ কোন সতর্কতা হাওয়া অফিসের, জেনে নিন

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত বাংলাদেশের দক্ষিণ অংশে অবস্থান করছে। বিহার এবং সন্নিহিত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর থাকা ঘূর্ণাবর্তও এখনও অবস্থান করছে।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত বাংলাদেশের দক্ষিণ অংশে অবস্থান করছে। বিহার এবং সন্নিহিত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর থাকা ঘূর্ণাবর্তও এখনও অবস্থান করছে। ফলে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এখনও আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্কতা জারি রয়েছে।

হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ফের আগাম সতর্কতা! দক্ষিণবঙ্গ কোন সতর্কতা হাওয়া অফিসের, জেনে নিন

অন্যদিকে, মৌসুমী বায়ু ওড়িশার কিছু অংশ, পশ্চিমবঙ্গের বাকি অংশ, বিহার, ঝাড়খণ্ডের বেশিরভাগ অংশে মঙ্গলবার প্রবেশ করেছে। পূর্ব-উত্তর দিকে মৌসুমী বায়ু বোলাঙ্গির, ঝাড়সুগুদা, ডালটনগঞ্জ, ছাপড়া অতিক্রম করেছে।

২৬ থেকে ৩০ জুনের আবহাওয়া দফতরের সতর্কবার্তায় জানানো হয়েছে, বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ারে। ২৭ জুনের জন্য ৭ থেকে ১১ সেমি পর্যন্ত বৃষ্টি, আর ২৮ থেকে ৩০ জুনের মধ্যে ৭-২০ সেমি বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর-দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বুধবারের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবারের জন্য ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর-দক্ষিণ ২৪ পরগনায় ৭-১১ সেমি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবারের জন্য দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই ভারী বৃষ্টির(৭-১১ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+