গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! উত্তরবঙ্গের আবহাওয়া কী, জেনে নিন বিস্তারিত
রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে তারপর তা কমতে থাকবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে।
রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে তারপর তা কমতে থাকবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস।

নিম্নচাপ দিঘা অতিক্রম করে গিয়েছে
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুষ্পষ্ট নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে। তা শনিবার বিকেলে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিঘা অতিক্রম করে গিয়েছে। সেই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

রবিবারের পূর্বাভাস
রবিবারের জন্য, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায়।

ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে,( ৪৫-৫৫ কিমি প্রতি ঘন্টায়। যা ঘন্টায় ৬৫ কিমিও হতে পারে) পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল, সংলগ্ন বাংলাদেশে।

সমুদ্র উত্তাল থাকবে
ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকবে। ফলে এইসব অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্থানীয় ভাবে সাগরদ্বীপ এবং হুগলি বন্দরে তিন নম্বর সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications