বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি! উত্তরবঙ্গে টানা বৃষ্টি কতদিন, জেনে নিন

শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গের বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিকে, ১৮ সেপ্টেম্বর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে বলে

শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গের বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিকে, ১৮ সেপ্টেম্বর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি! উত্তরবঙ্গে টানা বৃষ্টি কতদিন, জেনে নিন

মৌসুমী অক্ষরেখা গড় সমুদ্র-পৃষ্ঠের উচ্চতায় হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর-দক্ষিণে বিস্তৃত পশ্চিমা বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃ রয়েছে। যা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে। সে জায়গাগুলি হল, সঙ্কলান ১৯ সেমি, মাঙ্গান ১৭ সেমি, চুংথাং ১৩ সেমি, সিপয়ান ১২ সেমি, জলপাইগুলি এবং দোমহনিতে ৮ সেমি করে, হাসিমারা, আলিপুরদুয়ার এবং বারোবিশায় ৬ সেমি করে, কোচবিহার ও চেপানে ৫ সেমি করে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবারের মতো শুক্রবারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি( ৭-১১ সেমি) হবে। তবে শুক্রবারে কোচবিহার এবং আলিপুরদুয়ারেই শুধুমাত্র ভারী বৃষ্টির ( ৭-১১ সেমি) সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার নাগাদ পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

এই নিম্নচাপ তৈরি হলে সংলগ্ন এলাকার সমুদ্র উত্তাল থাকবে। ফলে মৎস্যজীবীদের আগেভাগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

কলকাতা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও স্থানীয় ভিত্তিতে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+